সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo খানসামায় ফিলিং স্টেশনে স্ট্রোকে প্রাণ গেল এক ব্যক্তির Logo খানসামায় বাল্যবিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত Logo বাংলাদেশ প্রেসক্লাব, কেন্দুয়া শাখার যাত্রা শুরু, মতবিনিময় সভায় নানা পরিকল্পনা Logo একদল সন্ত্রাসীর তাণ্ডব, অভয়নগরে যুবককে তুলে নিয়ে অমানবিক নির্যাতন, থানায় অভিযোগ  Logo প্রিমিয়ার ইউনিভার্সিটির অ্যাক্রেডিটেশন ফেস্ট-এর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত Logo বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ মহানগর শাখার আহবায়ক পদে C N A  জেলা প্রতিনিধি নূরে আলম মনোনীত Logo চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo আশার উদ্যোগে মৎস্যচাষে উন্নয়নের বার্তা: নওয়াপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বেতাগীতে (ভিজিএফ) বরাদ্দকৃত সরকারি চাল জব্দ।

Reporter Name / ১৮০৬ Time View
Update : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩, ৪:০৮ পূর্বাহ্ণ

 মো:রিপন হাওলাদার বেতাগী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার বেতাগীতে অভিযান চালিয়ে সরকারি ভিজিএফের ১০০ বস্তা চাল জব্দ করা হয়েছে। উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কবির হাওলাদারের বাড়ি থেকে এসব চাল জব্দ করা হয়। আজ রোববার (০২ এপ্রিল) রাতে বেতাগী মৎস্য কর্মকর্তা সমাপ্তি সাহা এ অভিযান পরিচালনা করেন। সমাপ্তি সাহা বলেন, জাটকা নিষিদ্ধকালীন সময়ের মোকামিয়া ইউনিয়নের জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল একটি ঘরে মজুদ রাখা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কবির হাওলাদারের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভিজিএফের সরকারি ১০০ বস্তা চাল জব্দ করা হয়। জব্দকৃত চাল বেতাগী থানায় জমা রাখার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এ বিষয়ে মোকামিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জালাল আহমেদ বলেন, ‘ওই চাল ইউনিয়ন পরিষদের রাখতে গেলে অতিরিক্ত পরিবহন খরচ লাগত। জনগণের কথা বিবেচনা করে এই চাল এখানে রাখা হয়েছে। সকলের সুযোগ সুবিধার কথা বিবেচনা করে আমি চেয়ারম্যান হিসেবে এই চাল এখানে রাখতে বলেছি। বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সুহৃদ সালেহীন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সরকারি চাল উদ্ধারে মৎস্য কর্মকর্তাকে পাঠাই। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST