রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে ঈদের মার্কেট না পাওয়ায় স্ত্রীকে নির্মমভাবে হত্যা Logo সারসা বার্তার সম্পাদক কবি আব্দুস সালাম গফফারের সহধর্মিণীর হার্ট অপারেশন সবার কাছে দোয়া কামনা Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে ০১ জন আসামীসহ মাদকদ্রব্য এবং মালিকবিহীন অবৈধ চোরাচালানী মালামাল আটক Logo সাপাহারে বীর মুক্তিযোদ্ধা জিয়াউল আবেদীন জিন্নাহ সরকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন Logo নালিতাবাড়ী ডায়াবেটিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি উদ্যোগে ময়মনসিংহে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo বাংলাদেশ প্রেসক্লাব,নান্দাইল উপজেলা শাখার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo হিন্দু ভোটে ‘যুগান্তকারী বার্তা’: যোগ্যতার পক্ষে অবস্থান—ফটিকছড়িতে এমপি সরোয়ার আলমগীর Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামাল আটক Logo নেত্রকোনায় অবৈধ বালু তোলায় ২ জনের জেল
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বেতন বৃদ্ধির দাবি করায় মিথ্যা মামলা ও নির্যাতনের অভিযোগ; ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

Reporter Name / ১৪২ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ১২:০০ অপরাহ্ণ

 উজ্জ্বল রায়,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:বেতন বৃদ্ধির দাবি করায় প্রতিশোধমূলকভাবে মিথ্যা মামলা, শারীরিক নির্যাতন ও দীর্ঘদিনের হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন মেসার্স আর.কে এন্টারপ্রাইজের সাবেক কর্মচারী মো. মোস্তাকিম। বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় খানসামা মডেল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে তিনি এসব অভিযোগ উত্থাপন করেন। লিখিত বক্তব্যে মো. মোস্তাকিম জানান, তিনি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার চকমহাদেব গ্রামের বাসিন্দা এবং প্রায় নয় বছর ধরে মেসার্স আর.কে এন্টারপ্রাইজে কর্মরত ছিলেন। দীর্ঘ কর্মজীবনে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলেও তার বিরুদ্ধে কখনো চুরি, অর্থ আত্মসাৎ কিংবা কোনো অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ ওঠেনি বলে দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সংসার চালাতে হিমশিম খাওয়ায় বেতন বৃদ্ধি প্রয়োজন—এ কথা মালিক মো. রবিউল ইসলামকে জানানো হলে বিষয়টি উপেক্ষা করা হয়। পরবর্তীতে স্বল্প বেতনে দীর্ঘদিন কাজ করার পর গত ৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে তিনি চাকরি ছাড়লে প্রতিশোধমূলকভাবে তার বিরুদ্ধে খানসামা থানায় অর্থ আত্মসাতের মিথ্যা অভিযোগ দায়ের করা হয় বলে দাবি করেন তিনি। মো. মোস্তাকিমের অভিযোগ, থানায় করা ওই অভিযোগের তদন্তে তিনি নির্দোষ প্রমাণিত হন এবং অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা সম্ভব না হওয়ায় বিষয়টি নিষ্পত্তি হয়। তবে অভিযোগ নিষ্পত্তি হলেও তার বিরুদ্ধে হয়রানি বন্ধ হয়নি বলে তিনি জানান। তিনি আরও বলেন, গত ১১ অক্টোবর ২০২৫ তারিখে ডাচ্-বাংলা রকেট মোবাইল ব্যাংকিংয়ের ডিএসআর হিসেবে দায়িত্ব পালনকালে বীরগঞ্জ যাওয়ার পথে খানসামা উপজেলার ঘাটপাড় এলাকায় তাকে আটক করে মারধর করা হয়। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে মো. মোস্তাকিম দাবি করেন, অভিযুক্ত ব্যক্তি অতীতে রাজনৈতিক প্রভাবশালী মহলের সঙ্গে যুক্ত থাকায় সেই প্রভাব কাজে লাগিয়ে তাকে দমন, ভয়ভীতি প্রদর্শন ও চাপ প্রয়োগ করে আসছেন। পাশাপাশি তিনি মাদ্রাসা উন্নয়নের নামে সংগৃহীত অনুদানের অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অনিয়মের অভিযোগও উত্থাপন করেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রশাসনের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত, দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST