রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo নেত্রকোনা-৫(পূর্বধলা) নির্বাচনী আসনটি আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের মাসুম মোস্তফা শামীম Logo সকল সংবাদ কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি– Logo ময়মনসিংহের চরপাড়া এলাকায় যানজট নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত Logo সংগঠনকে আরও গতিশীল করতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত Logo নির্বচনে বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরুন- প্রেস কাউন্সিলের চেয়ারম্যান Logo ময়মনসিংহ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত Logo মাটিকাটা ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo সাপাহারে আদর্শ শিক্ষক ফেডারেশনের শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত Logo সাপাহারে কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে দুস্থদের মাঝে কম্বল বিতরণ Logo যশোর সীমান্তে মাদকসহ চোরাচালানী বিভিন্ন মালামাল জব্দ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে তিন সন্তানের জনকের মৃত্যু

Reporter Name / ১৩২০ Time View
Update : বুধবার, ২ আগস্ট, ২০২৩, ১:০৮ অপরাহ্ণ

 রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধি: পুকুরের সেচ মোটরে সংযোগ দিতে গিয়ে দিনাজপুরের বীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে চিরেন রায় (৪৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। চিরেন রায় উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের বাক্ষণভিটা গ্রামের মৃত মহেশ রায়ের ছেলে। বৃহস্পতিবার (২০ জুলাই -২০২৩) দুপুর ১২টায় উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের মদাতি গ্রামের মৃত আলহাজ্ব ফজলুল হকের ছেলে মো. আবু জাফর সালেহ খোশবাঙ্গা কান্দরের চৌকার পানি সেচে ফেলে দেওয়ার সময় এ ঘটনা ঘটে। পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ ৯ নং ওয়ার্ড সদস্য মো. শাহাজাহান আলী জানান, মদাতি গ্রামের মৃত ফজলুল হকের ছেলে মো. আবু সালেহর বাড়িতে দীর্ঘদিন ধরে কৃষি শ্রমিকের কাজে নিয়োজিত ছিলেন চিরেন। দুপুরে আবু সালেহর চৌকা সেচার জন্য বৈদ্যুতিক মোটরের সংযোগ দিতে যান কৃষি শ্রমিক। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমেদ মানিক বলেন, ‘চিরেন রায়ের অকালমৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’ এব্যাপারে বীরগঞ্জ থানার এসআই মোমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, এঘটনায় মৃতের পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST