বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বিশ্ব শিক্ষক দিবস -২০২৩ উপলক্ষ্যে দত্ত উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৪৮২ Time View
Update : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩, ৪:০৬ অপরাহ্ণ

 

শামীম তালুকদার, ব্যুরো চীফ
“কাঙ্ক্ষিত শিক্ষার জন্য শিক্ষক, শিক্ষক স্বল্পতা পূরণ বৈশ্বিক অপরিহার্যতা “–প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নেত্রকোণায় ঐতিহ্যবাহী দত্ত উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ” বিশ্ব শিক্ষক দিবস -২০২৩” উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষকদের বলা হয় জাতি গঠনের কারিগর।শিক্ষকদেরকে স্মরণ করা ও তাঁদেরকে সম্মান জানানোর জন্য ইউনেস্কো কতৃক ১৯৯৪ সাল থেকে প্রতি বছর অক্টোবরের ৫ তারিখে বিশ্বব্যাপী উদযাপন করা হয় বিশ্ব শিক্ষক দিবস।
বাংলাদেশেও সরকারি ও বেসরকারি বিভিন্ন উদ্যোগে পালিত হয় দিবসটি।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (৫অক্টোবর)সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয়ে এসে তা শেষ হয়।
র্যালীতে বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
পরবর্তীতে সকাল ১১.৩০ মি: বিদ্যালয় প্রাঙ্গণের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির আসন অলংকৃত করেন,বিশিষ্ট সাহিত্যিক ও রবীন্দ্র গবেষক অধ্যাপক মতীন্দ্র সরকার। সভায় সভাপতিত্ব করেন, দত্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.বি.এম শাহজাহান কবীর।
আলোচনা সভায় শিক্ষক -শিক্ষার্থীগণ মুক্ত আলোচনা করেন। এ সময় প্রধান অতিথি অধ্যাপক মতীন্দ্র সরকার মূখ্য আলোচনা করেন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাত্র -ছাত্রী দের নিকট শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরেন ও শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে সদুপদেশ দেন।

সত্যিকথা বলতে কি–বর্তমানে শিক্ষা ব্যবস্হায় পূর্বের তুলনায় অনেক উন্নয়ন করেছে সরকার। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার উদ্দেশ্য হচ্ছে ২০৩০ সালের মধ্যে সবার জন্য অন্তর্ভুক্তিমূলক ও শিক্ষা নিশ্চিতকরণ।চতুর্থ শিল্পবিপ্লব, জ্ঞান ও প্রযুক্তির এবং কৃত্রিম বুদ্ধির শিক্ষা ও শিক্ষা প্রক্রিয়ার কেন্দ্রবিন্দুতে রয়েছেন শিক্ষক। কারণ, একজন শিক্ষক এবং শিক্ষা বিশেষজ্ঞই পারেন,তথ্য -উপাত্তের ভিত্তিতে জ্ঞানের অজানা জগত এবং ক্রমবর্ধমান জ্ঞানের সঙ্গে শিক্ষার্থীদের সারা বিশ্বে দক্ষ ও যোগ্যতাসম্পন্ন জ্ঞানের সংযোগ ঘটাতে।
কিন্তু বাংলাদেশের ন্যায় সারা বিশ্বে এমন শিক্ষকদের শিক্ষক স্বল্পতা লক্ষ্য করা যাচ্ছে। এ জটিল পরিস্থিতির পিছনে বেশ কিছু কারণ রয়েছে।যেমন:শিক্ষকদের কাজের চাপ বৃদ্ধিতে পেশাগত অবস্থার অবনতি হওয়ায় শিক্ষকতা পেশা তা স্বকীয়তা হারাচ্ছে।
প্রকৃত অর্থে যাঁরা বিভিন্ন সময়ে পাঠদান করে জ্ঞানের পরিধি বাড়াতে সাহায্য করেন,তাঁরাই মানুষ গড়ার কারিগর শিক্ষক। নি:স্বার্থভাবে অক্লান্ত পরিশ্রম করে যাওয়া শিক্ষকদের জন্যই আজকের এ দিন।
সারাবিশ্বে শিক্ষকদের সম্মানে পালিত হচ্ছে “বিশ্ব শিক্ষক দিবস। “


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST