রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বড়াইগ্রামে জামায়াতের বিশাল গণমিছিল: ‘জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে’ Logo ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান Logo ৫ ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য আটক করেছে বিজিবি Logo ডিহি ইউনিয়নে জনসেবায় পরিচিত মুখ মোঃ ওলিয়ার রহমান সরদার, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাড়ছে আলোচনা Logo গাইবান্ধা জেনারেল হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, অনিয়মে ক্ষোভ—ব্যবস্থা নেওয়ার আশ্বাস Logo উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভায় এমপি আজীজুর রহমান : ব্যবসায়িক চিন্তা ছেড়ে মানবিক সেবা দিন Logo সাপাহারে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারা রোপণ Logo নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। Logo সাপাহারে প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টারের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপি ভিন্ন ভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পহেলা বৈশাখ ১৪২৯ বাঙালির প্রাণের উৎসব”

Reporter Name / ২৪৯২ Time View
Update : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২, ২:৩৬ পূর্বাহ্ণ

 – মোঃ শহিদুল ইসলাম সিনিয়র স্টাফ রিপোর্টারঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপি ভিন্ন ভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পহেলা বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ ‘বাংলা নববর্ষ’ উদযাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার ( ১৪ এপ্রিল) অনুষ্ঠানের কর্মসূচির মধ্যে ছিল বৈশাখী শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বলী খেলা, বউচি খেলা, মোরগ লড়াই ইত্যাদি। বেলা ১১:৩০ টায় বিশ্ববিদ্যালয় ‘স্মরণ’ চত্বর থেকে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এর নেতৃত্বে অনুষ্ঠিত হয় বৈশাখী শোভাযাত্রা। শোভাযাত্রা শেষে বর্ষবরণ মূল মঞ্চে (উন্মুক্ত মঞ্চ) অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সূচিত হয়। অনুষ্ঠানমালা উদ্বোধন করেন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন পহেলা বৈশাখ উদযাপন কমিটির আহবায়ক চবি মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং বৈশাখী উৎসবের সমাপনী বক্তব্য রাখেন মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির সদস্য সচিব প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. শহিদুল ইসলাম। মাননীয় উপাচার্য তাঁর ভাষণে উপস্থিত সকলকে বাংলা নববর্ষের প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালির চিরায়ত প্রাণের উৎসব। এ উৎসবে সকল ধর্ম-বর্ণ-গোত্রের মানুষ ভেদাভেদ ভুলে মিলেমিশে একাকার হয়ে যায়। সম্প্রীতির অটুট বন্ধন অধিকতর সুদৃঢ় করে বাঙালির এ প্রাণের উৎসব। তিনি বলেন, দেশীয় কৃষ্টি, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য বাঙালির মূল প্রাণস্পন্দন। ‘বাংলা নববর্ষের এ দিনে অতীতের সকল জীর্ণতা, ক্লান্তি, জঞ্জাল দূরীভূত হয়ে সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ-শান্তি ও সমৃদ্ধি’, মাননীয় উপাচার্য তাঁর বক্তব্যে এ কামনা করেন। মাননীয় উপাচার্য বৈশাখের এ মহামিলন উৎসবে সকলকে মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত হয়ে অন্ধকারের সকল অপশক্তিকে পদদলিত করে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে বঙ্গবন্ধু তনয়া মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়ন-অগ্রযাত্রায় আত্মনিয়োগের আহবান জানান। অনুষ্ঠান শেষে মাননীয় উপাচার্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী আয়োজনসমূহে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বৈশাখী অনুষ্ঠানমালায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্যবৃন্দ, অনুষদ সমূহের ডিন, রেজিস্ট্রার, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, কলেজ পরিদর্শক, হলসমূহের প্রভোস্ট, বিভাগীয় সভাপতি এবং ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, প্রক্টর (ভারপ্রাপ্ত) ও সহকারী প্রক্টরবৃন্দ, অফিসার সমিতি, কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সুধীবৃন্দ গন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST