শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo মহান মে দিবস আজ: শ্রমিক অধিকার ও ন্যায্যতার পথচলার অঙ্গীকার Logo জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন Logo ময়মনসিংহে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবা সহ একজন গ্রেপ্তার Logo দক্ষিণ বঙ্গের সর্ববৃহৎ বাগআঁচড়া সাতমাইল গরুহাটের ইজারা পেলেন কুদ্দুস আলী বিশ্বাস Logo বকশীগঞ্জে মানবাধিকার সংগঠনের সাধারণ সম্পাদক হলেন ইঞ্জিনিয়ার সাঈদ হাসান Logo শার্শার উলশীর যদুনাথপুরের জিয়া খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo খানসামায় ফিলিং স্টেশনে স্ট্রোকে প্রাণ গেল এক ব্যক্তির Logo খানসামায় বাল্যবিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত Logo বাংলাদেশ প্রেসক্লাব, কেন্দুয়া শাখার যাত্রা শুরু, মতবিনিময় সভায় নানা পরিকল্পনা Logo একদল সন্ত্রাসীর তাণ্ডব, অভয়নগরে যুবককে তুলে নিয়ে অমানবিক নির্যাতন, থানায় অভিযোগ 
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বিল গেটস করোনায় আক্রান্ত হাকিকুল ইসলাম খোকন ,

Reporter Name / ২৩৭০ Time View
Update : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২, ২:১৫ পূর্বাহ্ণ

সিনিয়র প্রতিনিধি যুক্তরাষ্ট্রঃভাইরাসে আক্রান্ত হয়েছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। মঙ্গলবার (১০ মে) তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হন। বুধবার (১১ মে) নিজেই এক টুইটে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটস। বিল গেটস টুইটারে লিখেছেন, আমি করোনাভাইরাসে আক্রান্ত। আমার মৃদু উপসর্গ রয়েছে। চিকিৎসকের পরামর্শ মেনে চলছি এবং সুস্থ হওয়া পর্যন্ত আইসোলেশনে থাকবো।আরেকটি টুইট বার্তায় তিনি বলেন, আমার সৌভাগ্য যে আমি করোনার টিকা পেয়েছি। বুস্টার ডোজও নিয়েছি এবং পরীক্ষাসহ চমৎকার চিকিৎসাসেবা পেয়েছি। নিউ ইয়র্ক টাইমস তাদের এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। বিল গেটস বুধবার তার ফাইন্ডেশন থেকে ভার্চুয়ালি সবার সঙ্গে বৈঠক করবেন বলেও প্রতিবেদনে বলা হয়েছে। ৬৬ বছর বয়সী বিল গেটস এবারই প্রথম করোনা আক্রান্ত হলেন কি না তা জানা যায়নি। করোনা মহামারি দূরীকরণে অগ্রগামী ভূমিকা রেখেছেন বিল গেটস। বিশেষ করে দরিদ্র দেশগুলোতে করোনার টিকা ও চিকিৎসাসেবা দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মহামারিতে খাদ্য সহায়তা দিয়েও অসংখ্য মানুষের পাশে ছিলেন তিনি। এর আগে গত বছরের অক্টোবরে গেটস ফাইন্ডেশন জানায়, নিম্ন আয়ের দেশগুলোর জন্য করোনা পিল উৎপাদনে তারা ১২০ বিলিয়ন ডলার খরচ করবে। গত সপ্তাহে বিল গেটসের বই `How to Prevent the Next Pandemic’ প্রকাশিত হয়েছে। মহামারি এড়াতে এবং শ্বাসযন্ত্রের রোগ নির্মূলে দেশগুলো কীভাবে একটি সমন্বিত প্রচেষ্টা চালাতে পারে এই বইয়ে তা ব্যাখ্যা করেছেন বিল গেটস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST