সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo বড়াইগ্রামে জামায়াতের বিশাল গণমিছিল: ‘জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে’ Logo ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান Logo ৫ ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য আটক করেছে বিজিবি Logo ডিহি ইউনিয়নে জনসেবায় পরিচিত মুখ মোঃ ওলিয়ার রহমান সরদার, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাড়ছে আলোচনা Logo গাইবান্ধা জেনারেল হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, অনিয়মে ক্ষোভ—ব্যবস্থা নেওয়ার আশ্বাস Logo উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভায় এমপি আজীজুর রহমান : ব্যবসায়িক চিন্তা ছেড়ে মানবিক সেবা দিন Logo সাপাহারে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারা রোপণ Logo নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। Logo সাপাহারে প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টারের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বিরামপুরে ৬ জুয়াড়ী আটক

Reporter Name / ২৪৬৮ Time View
Update : রবিবার, ১৭ জুলাই, ২০২২, ১২:৩৬ অপরাহ্ণ

 বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে উপজেলার একটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের পরিত্যক্ত বিল্ডিং এর ছাদে টাকার বিনিময়ে জুয়া খেলার অপরাধে ৬ জুয়াড়ীকে গ্রেফতার করেছে বিরামপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত জুয়াড়ীরা হলেন, উপজেলার খাঁনপুর ইউনিয়নের খাঁনপুর গ্রামের মৃত. আঃ মান্নানের ছেলে আবুল কাশেম (৩৯), মৃত. হুরমুদ্দীনের ছেলে আকতার আলী (৩২), খোশালপুর গ্রামের মৃত. আবুল কাশেমের মাফিজুল ইসলাম (৪৮), নয়ানী খোশালপুর গ্রামের মৃত. শম মূরমুর ছেলে মুক্তার মূরমু (২২), সন্দুলপুর গ্রামের মৃত. আঃ হামিদের ছেলে রতন মিয়া (৩০) এবং ঝগড়ুপাড়া গ্রামের মেহের আলীর ছেলে রাজু আকতার (২৬)। বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সমুন কুমার মহন্ত। রবিবার (১৭জুলাই) গভীর রাতে উপজেলার খাঁনপুর ইউনিয়নের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের পরিত্যক্ত বিল্ডিং এর ছাদে এই জুয়া খেলার ঘটনা ঘটে। বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত জানান, ‘রবিবার গভীররাতে খাঁনপুর ইউনিয়নের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের পরিত্যক্ত বিল্ডিং এর ছাদে জুয়ার আসর চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে পুলিশ অভিযান চালায়। পরে টাকা দিয়ে জুয়া খেলার অপরাধে ৬ জুয়াড়ীকে গ্রেফতার করে থানা পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে ২৪ হাজার ৭৫ টাকা, ৩টি বাটন মোবাইল ফোন এবং জুয়া খেলার সরঞ্জাম জব্দ করে পুলিশ’। ওসি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিরামপুর থানায় ১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪ ধারায় মামলা হয়েছে। রবিবার সকালে গ্রেফতার ওই ৬ জুয়াড়িকে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক ও জুয়ার বিরুদ্ধে পুলিশের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST