বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo সাপাহার থানায় ওসির দায়িত্ব হস্তান্তরে বিলম্ব, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় সেবাপ্রার্থীরা Logo সাপাহার থানার নবাগত ওসি শাহীন রেজাকে ফুলেল শুভেচ্ছায় বরণ Logo শার্শায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ৩ দিন ব্যাপী ক্লাইমেট প্রযুক্তির মেলা Logo সার সংকট নেই, মন্ত্রীর দাবি, মাঠে উল্টো চিত্র, সার নিয়ে হযবরল অবস্থা, সড়ক অবরোধে কৃষক Logo বেনাপোলে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার Logo গফরগাঁও পৌরসভার নিরাপত্তায় ২৪ ঘন্টা সিসিটিভি মনিটরিং চালু Logo বকশীগঞ্জের রাজনীতিতে সাবেক মেয়র নজরুলকে ঘিরে চলছে আলোচনা Logo সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি Logo ডাঃ শফিকুরের প্রশ্ন, মেয়রের জবাব Logo জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য-বিএনপি নেতা আনিসুর রহমান
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বিরামপুরে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা-মা

Reporter Name / ২৫৫৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২, ৪:০১ পূর্বাহ্ণ

 বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর সীমান্তবর্তী এলাকা কাটলা ইউনিয়নে ভয়াভহ মাদক সেবন থেকে অনেক চেষ্টা করেও নিজের ছেলে একলাসকে (২১) না ফেরাতে পেরে অবশেষে নিরুপাই হয়ে পুলিশে ধরিয়ে দিলেন বাবা-মা। বুধবার (২৭ এপ্রিল) সকালে বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য ময়নুল ইসলামের সহযোগিতায় পুলিশে খবর দেন মাদকাসাক্ত ছেলে একলাস হোসেনের বাবা কৃষক আতিয়ার রহমান। সংবাদ পেয়ে পুলিশ গিয়ে মাদকাসাক্ত একলাস হোসেনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ বছর বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত একলাস হোসেনের বাড়ী দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের দক্ষিণ দাউদপুর গ্রামে। বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভয়াভহ মাদক সেবন থেকে অনেক চেষ্টা করেও নিজের ছেলে একলাস হোসেনকে না ফেরাতে পেরে অবশেষে নিরুপাই হয়ে পুলিশে ধরিয়ে দেন একলাসের বাবা-মা। পুলিশ মাদকাসাক্ত একলাসকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে ভ্রাম্যমাণ আদালত একলাসকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। বুধবার দুপুরে কারাদন্ড প্রাপ্ত একলাস হোসেনকে দিনাজপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST