শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বড়াইগ্রামে জামায়াতের বিশাল গণমিছিল: ‘জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে’ Logo ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান Logo ৫ ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য আটক করেছে বিজিবি Logo ডিহি ইউনিয়নে জনসেবায় পরিচিত মুখ মোঃ ওলিয়ার রহমান সরদার, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাড়ছে আলোচনা Logo গাইবান্ধা জেনারেল হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, অনিয়মে ক্ষোভ—ব্যবস্থা নেওয়ার আশ্বাস Logo উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভায় এমপি আজীজুর রহমান : ব্যবসায়িক চিন্তা ছেড়ে মানবিক সেবা দিন Logo সাপাহারে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারা রোপণ Logo নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। Logo সাপাহারে প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টারের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বিরামপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

Reporter Name / ২৫২৮ Time View
Update : রবিবার, ২৭ মার্চ, ২০২২, ৫:০৭ পূর্বাহ্ণ

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-

নানা কর্মসূচীর মধ্য দিয়ে দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, সকল শহীদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও বীরমুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (২৬ মার্চ) বিরামপুর আনসার মাঠ প্রাঙ্গণে সূর্যোদয়ের সাথে সাথেই প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল বীর শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে বীরমুক্তিযোদ্ধা পরিবারের সদস্যসের সংবর্ধনা,আলোচনা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান অতিথি সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক (এমপি)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, সহকারী পুলিশ সুপার একেএম ওহিদুন্নবী, সহকারী কমিশনার (ভূমি) মুহসিয়া তাবাসসুম, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় উম্মে কুলসুম বানু ও মেজবাউল ইসলাম মন্ডল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শ্যামল কুমার রায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত, বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক, বীরমুক্তিযোদ্ধাদ্বয় হাবিবুর রহমান, মোস্তাক আহমেদ, আব্দুর রহিম, ইসাহাক আলী, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন ও সাধারণ সম্পাদক মশিহুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিবেশ কুমার কুন্ডু ও যুগ্ম-সাধারণ সম্পাদক গোলজার হোসেন প্রমূখ।

আলোচনা সভার আগে বিরামপুর আনসার মাঠ চত্তরে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, পুলিশ, আনসারসহ কুজকাওয়াজ, ডিসপ্লে, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংকৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়।

এসময় জনপ্রতিনিধিগণ, বীরমুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক, সুধীজন, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST