শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে গাছের চারা বিতরণ Logo সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত Logo সাপাহারে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা Logo গৌরীপুরে নজরুল ইসলাম সরকার উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও পুরস্কার বিতরণ Logo সীমান্ত পাহাড়ার পাশাপাশি উদ্যোক্তা তৈরিতে বিজিবি,  সাপাহারে শুরু হলো মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ Logo বড়াইগ্রামে জামায়াতের বিশাল গণমিছিল: ‘জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে’ Logo ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান Logo ৫ ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য আটক করেছে বিজিবি Logo ডিহি ইউনিয়নে জনসেবায় পরিচিত মুখ মোঃ ওলিয়ার রহমান সরদার, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাড়ছে আলোচনা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বিরামপুরে ভারত সীমান্ত হতে বাংলাদেশে অনুপ্রবেশ কালে যুবক আটক

Reporter Name / ২৫২২ Time View
Update : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২, ২:১৩ পূর্বাহ্ণ

 বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- দিনাজপুরের বিরামপুরে ভারত সীমান্ত হতে বাংলাদেশে অনুপ্রবেশ কালে ২ বোতল ফেন্সিডিল ও ৭ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দিদারুল ইসলাম (২৬) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক দিদারুল ইসলাম দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার (ভারত) ভভিমপুর গ্রামের শামসুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাইগর ক্যাম্পের সুবেদার মজির হোসেন। জানতে চাইলে, বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার (১১মে) সকালে উপজেলার জোতবানী ইউনিয়নের ভারত বাংলাদেশ সীমান্তের কসবা সাগরপুর গ্রামের সীমান্ত দিয়ে ভারত হতে বাংলাদেশে অভ্যন্তরে অবৈধ ভাবে অনুপ্রবেশ কালে ২ বোতল ফেন্সিডিল ও ৭ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ দিদারুল ইসলামকে আটক করে ভাইগর ক্যাম্পের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিকেলে আটক ভারতীয় নাগরিক দিদারুলকে থানায় সোপর্দ করেন (বিজিবি)। এঘটনায় থানায় মামলা হয়েছে। আটককৃত আসামীকে আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন বলেও ওই পুলিশ কর্মকর্তা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST