বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo খানসামায় অতিরিক্ত সার মজুত, ডিলারের বিরুদ্ধে মামলা,৯২০ বস্তা সার জব্দ Logo সাপাহার থানায় ওসির দায়িত্ব হস্তান্তরে বিলম্ব, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় সেবাপ্রার্থীরা Logo সাপাহার থানার নবাগত ওসি শাহীন রেজাকে ফুলেল শুভেচ্ছায় বরণ Logo শার্শায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ৩ দিন ব্যাপী ক্লাইমেট প্রযুক্তির মেলা Logo সার সংকট নেই, মন্ত্রীর দাবি, মাঠে উল্টো চিত্র, সার নিয়ে হযবরল অবস্থা, সড়ক অবরোধে কৃষক Logo বেনাপোলে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার Logo গফরগাঁও পৌরসভার নিরাপত্তায় ২৪ ঘন্টা সিসিটিভি মনিটরিং চালু Logo বকশীগঞ্জের রাজনীতিতে সাবেক মেয়র নজরুলকে ঘিরে চলছে আলোচনা Logo সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি Logo ডাঃ শফিকুরের প্রশ্ন, মেয়রের জবাব
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বিরামপুরে থানা পুলিশের বিশেষ অভিযানে গাজাসহ আটক ১

Reporter Name / ২৪৪২ Time View
Update : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২, ৯:৪৬ পূর্বাহ্ণ

 বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে নিজ বাড়িতে মাদকদ্রব্য গাজা রাখার অপরাধে মনসুর আলী বল্টু (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামী হলেন, উপজেলার জোতবানী ইউনিয়নের দক্ষিন জগন্নাথপুর ভাইগড় গ্রামের মৃত হরমুজ আলীর ছেলে মনসুর আলী বল্টু। শনিবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার জোতবানী ইউনিয়নের দক্ষিন জগন্নাথপুর ভাইগড় গ্রামে এই বিশেষ অভিযান পরিচালনা করে থানা পুলিশ। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন। বিরামপুর থানার উপ-পরিদর্শক শাহিন শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্তের দিক নিদের্শনায় সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ শনিবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার জোতবানী ইউনিয়নের দক্ষিন জগন্নাথপুর ভাইগড় গ্রামের মনসুর আলী বল্টু ও তার সহযোগী রুবেলের বসতবাড়ির ভেতরে বিশেষ অভিযান পরিচালনা করে দুজনের বাড়ি থেকে ৫ কেজি করে মোট ১০ কেজি গাজা উদ্ধারসহ মাদক ব্যবসায়ী মনসুর আলী বল্টুকে হাতে নাতে গ্রেফতার করে পুলিশ। এসময় আসামী রুবেল (৩৪) কৌশলে পালিয়ে যায়। জানতে চাইলে, বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। রবিবার সকালে গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে থানা পুলিশের নিয়মিত এই অভিযান অব্যাহত রয়েছে। সু-নির্দিষ্ট তথ্য দিন, সেবা নিন বলেও ওই পুলিশ কর্মকর্তা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST