মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo পহেলা বৈশাখে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন সারসা বার্তার সম্পাদক আব্দুস সালাম গফ্ফার Logo ময়মনসিংহ বিভাগে CNA (Corruption News Agency) চ্যানেলের দায়িত্ব অর্পণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo দেশবরেণ্য আইনজীবী লুৎফর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, আইনী সহযোগিতা প্রাপ্তিতে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন Logo তেল সংকটে পরিবহন খাতে অস্থিরতা Logo ভুয়া ওয়ারেন্টে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক গ্রেপ্তার, ১৮ ঘণ্টা পর আদালতে মুক্তি Logo পঁয়তাল্লিশ লক্ষ চৌদ্দ হাজার চারশত পঁচিশ) টাকা মু্ল্যের ২৪০.৬০ গ্রাম ওজনের ০২টি স্বর্ণের বারসহ ০১ জন আসামী আটক করেছে বিজিবি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন চোরাচালানী মালামাল আটক Logo অভয়নগরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ; পিয়ার আলীর বহিষ্কার দাবি Logo স্বাধীনতা নারী উদ্যোক্তা ফোরাম’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় উদ্যোক্তা সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত : Logo নওগাঁর রানীনগরে মাদকসেবীর করাদন্ডঃ   
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বিরামপুরে ট্রাকের ধাক্কায় ভ্যানের যাত্রী নিহত

Reporter Name / ২২৪৫ Time View
Update : সোমবার, ৯ মে, ২০২২, ৪:৪৫ পূর্বাহ্ণ

 মোঃ নয়ন হাসান বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- দিনাজপুরের বিরামপুরে ট্রাকের ধাক্কায় বিমল মার্ডী (৩৬) নামের একজন ভ্যানের যাত্রী নিহত হয়েছেন। অপর দুইজন ভ্যানের যাত্রী জীবন মার্ডী (২৩) ও চার্জার ভ্যান চালক মতিয়ার রহমান (৫২) আহত হয়েছেন। রোববার (৮ মে) রাত্রী পৌনে ৯টার দিকে উপজেলার দিনাজপুর -গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জয়নগর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত বিমল মার্ডী জেলার বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের জয়নগর গ্রামের সুধীর মার্ডীর ছেলে। অপর দুইজন হলেন, জয়নগর গ্রামের ইলিয়াছ মার্ডীর ছেলে ভ্যানের যাত্রী জীবন মার্ডী (২৩) ও উপজেলার খাঁনপুর মৌপুকুর গ্রামের মৃত দবিরুল ইসলামের ছেলে ভ্যান চালক মতিয়ার রহমান (৫২)। বিরামপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নওয়াবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নিহার রঞ্জন সরকার বলেন, রোববার রাত্রী পৌনে ৯ টার দিকে বিরামপুর শহর থেকে নিহত বিমল মার্ডীসহ তিনজন চার্জার ভ্যান যোগে তাদের নিজ বাড়ী যাচ্ছিলেন,পথে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের চন্ডিপুর ইউপি সদস্য মোজাম্মেল হকের চাতাল এলাকায় পৌছালে বিরামপুর শহর থেকে মালবিহীন খালি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩-১১৭৫) চার্জার ভ্যানকে পিছন থেকে ধাক্কা দিলে মহাসড়কে ছিটকে পড়েন তারা। স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় চার্জার ভ্যান চালকসহ তিনজনকেই উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক বিমল মার্ডীকে মৃত ঘোষণা করেন। অপর দুইজন আহত ভ্যানের যাত্রী জীবন মার্ডী ও চার্জার ভ্যান চালক আতিয়ার রহমান প্রাথমিক চিকিৎসা গ্রহণ শেষে নিজ বাড়ীতে ফিরছেন। এঘটনায় ট্রাক আটক করা হয়েছে। বিরামপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নওয়াবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক ও চার্জার ভ্যানটি উদ্ধার করেছে। শহরের যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিরামপুর থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও ওই পুলিশ কর্মকর্তা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST