শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বড়াইগ্রামে জামায়াতের বিশাল গণমিছিল: ‘জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে’ Logo ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান Logo ৫ ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য আটক করেছে বিজিবি Logo ডিহি ইউনিয়নে জনসেবায় পরিচিত মুখ মোঃ ওলিয়ার রহমান সরদার, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাড়ছে আলোচনা Logo গাইবান্ধা জেনারেল হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, অনিয়মে ক্ষোভ—ব্যবস্থা নেওয়ার আশ্বাস Logo উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভায় এমপি আজীজুর রহমান : ব্যবসায়িক চিন্তা ছেড়ে মানবিক সেবা দিন Logo সাপাহারে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারা রোপণ Logo নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। Logo সাপাহারে প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টারের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বিদেশিদের কাছে বাড়ি বিক্রি নিষিদ্ধ করল কানাডা

Reporter Name / ২৪৯৫ Time View
Update : রবিবার, ১০ এপ্রিল, ২০২২, ৩:২০ পূর্বাহ্ণ

হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃবিদেশি বিনিয়োগকারীদের বাড়ি কেনায় দুই বছরের নিষেধাজ্ঞা দেওয়ার কথা ঘোষণা করেছে কানাডার সরকার। মূলত লাগামহীন ঊর্ধ্বমুখী আবাসন খাত নিয়ন্ত্রণে এমন পদক্ষেপ নিতে যাচ্ছে জাস্টিন ট্রুডোর সরকার। নিষেধাজ্ঞার এই বিষয়টি অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের বাজেট পরিকল্পনার মধ্যে রাখা হয়েছে।সরকারের ঘোষণা অনুযায়ী, বিদেশিদের বাড়ি কেনার ওপর দুই বছরের নিষেধাজ্ঞার পাশাপাশি এক বছরের মধ্যে বাড়ি বিক্রি করতে চাইলে উচ্চ হারে কর দিতে হবে বলে জানানো হয়েছে। অবশ্য স্থায়ী বাসিন্দা এবং বিদেশি শিক্ষার্থীদের ক্ষেত্রে এই দুই পদক্ষেপের ক্ষেত্রে কিছু ব্যতিক্রমের সুযোগ অন্তর্ভুক্ত রয়েছে। গৃহায়ণ খাতে রেকর্ড মূল্যবৃদ্ধির পরিস্থিতিতে বাজার সম্পর্কে জনসাধারণে চলতি ধারণা এবং চাহিদার মধ্যে একটি সমন্বয় আনতে বেশ কয়েকটি পদক্ষেপের কথা বলেছেন অর্থমন্ত্রী। এক শ্রেণির রিয়েলটর, হাউজিং ডেভেলপার, মর্টগেজ ব্রোকার ও ঋণদানকারী প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্রের দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠান গ্লোবাল ফাইনানশিয়াল ইনটেগ্রেটি (জিএফআই) কানাডা সরকারের সমালোচনাও করেছে।প্রসঙ্গত, গত বছরের তুলনায় এবার দেশটিতে বাড়ির দাম ২০ শতাংশ বেড়ে গেছে। একই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বাড়িভাড়াও। কানাডা থেকে প্রকাশিত অর্থনীতি বিষয়ক সংবাদপত্র ফিনানশিয়াল পোস্টের এক নিবন্ধে ডায়ান ফ্রান্সিস লিখেছেন, কালো টাকা সাদা করার জন্য কানাডা এক নম্বর দেশে পরিণত হয়েছে। সে দেশে চালু হয়েছে ‘স্নো ওয়াশিং’ নামের একটি শব্দ, যার অর্থ কালো টাকা বরফের মতো সাদা করা। আর এজন্য ব্যবহার করা হয় হাউজিং খাত।এক শ্রেণির রিয়েলটর, হাউজিং ডেভেলপার, মর্টগেজ ব্রোকার ও ঋণদানকারী প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্রের দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠান গ্লোবাল ফাইনানশিয়াল ইনটেগ্রেটি (জিএফআই) কানাডা সরকারের সমালোচনাও করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST