রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বিজেসির সভায় পূর্বের চট্টগ্রাম বিভাগীয় কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা, নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত

বিশেষ প্রতিবেদক: / ৩৯৬ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ২:০৪ পূর্বাহ্ণ

 সাংবাদিকদের অধিকার, পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে ঐক্যবদ্ধ ও শক্তিশালী সাংবাদিক সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি)-এর নেতৃবৃন্দ। তারা বলেছেন, স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার পরিবেশ বজায় রাখতে হলে সাংবাদিকদের আইনি সুরক্ষা, পেশাগত নিরাপত্তা এবং সাংগঠনিক ঐক্য নিশ্চিত করা এখন সময়ের অন্যতম দাবি। বৃহস্পতিবার (২৫ জুন) চট্টগ্রামের ইপিজেড এলাকার ফ্রি-পোর্টে অবস্থিত দৈনিক আজকের মানব সময় কার্যালয়ে বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি)-এর উদ্যোগে সাংবাদিকদের অধিকার, মর্যাদা, পেশাগত নিরাপত্তা এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিজেসির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক মোহাম্মদ খলিলুর রহমান এবং সঞ্চালনা করেন সংগঠনের মহাসচিব সাংবাদিক এম. নজরুল ইসলাম খান। সভায় উপস্থিত ছিলেন বিজেসির ভাইস-চেয়ারম্যান ও দৈনিক আজকের মানব সময়-এর সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মোসলেহ উদ্দিন বাহার, দৈনিক ঘোষণা পত্রিকার নিজস্ব প্রতিবেদক সাংবাদিক মো. শহিদুল ইসলাম, সাংবাদিক মোহাম্মদ নুর উদ্দিন, সাংবাদিক মো. রুবেল হোসেন, সাংবাদিক নুরুন্নবী, সাংবাদিক মো. আসাদুল ইসলাম, সাংবাদিক মো. জসিম উদ্দিন, সাংবাদিক খাদিজা বেগমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য ও গণমাধ্যমকর্মীরা। সভাপতির বক্তব্যে সাংবাদিক মোহাম্মদ খলিলুর রহমান বলেন, “সত্য প্রকাশের পথ আজও ঝুঁকিমুক্ত নয়। অনেক সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলা, মামলা, ভয়ভীতি ও নানামুখী হয়রানির শিকার হচ্ছেন। সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে শক্তিশালী ও দায়িত্বশীল সংগঠন গড়ে তোলা জরুরি। সংগঠনের শৃঙ্খলা ও গঠনতন্ত্র অনুসরণ করে শিগগিরই নতুন চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠন করা হবে। এ লক্ষ্যে পূর্বে ঘোষিত চট্টগ্রাম বিভাগীয় কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।” মহাসচিব সাংবাদিক এম. নজরুল ইসলাম খান বলেন, “সাংবাদিকদের ন্যায্য অধিকার, পেশাগত মর্যাদা ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ সাংবাদিক ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ এবং পেশাগত সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সাংবাদিকদের জন্য একটি শক্তিশালী ও কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।” ভাইস-চেয়ারম্যান সাংবাদিক মোসলেহ উদ্দিন বাহার বলেন, “সাংবাদিক সমাজে বিভক্তি থাকলে পেশাগত অধিকার ও নিরাপত্তা রক্ষা করা সম্ভব নয়। ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজই অন্যায়, নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পারে। সাংবাদিকদের কল্যাণ, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।” দৈনিক ঘোষণা পত্রিকার নিজস্ব প্রতিবেদক সাংবাদিক মো. শহিদুল ইসলাম বলেন, “মাঠপর্যায়ের সাংবাদিকরা প্রতিনিয়ত নানা ঝুঁকি ও প্রতিকূলতার মধ্যে দায়িত্ব পালন করছেন। সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলা, হুমকি ও বাধার মুখে পড়ার ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, গণমাধ্যম মালিকপক্ষ এবং সাংবাদিক সংগঠনগুলোর আরও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালন করা প্রয়োজন। একই সঙ্গে সাংবাদিকদের মধ্যেও পেশাগত ঐক্য ও পারস্পরিক সহযোগিতা জোরদার করতে হবে।” মুক্ত আলোচনায় অংশগ্রহণকারী বক্তারা সাংবাদিক কল্যাণ, প্রশিক্ষণ, পেশাগত নিরাপত্তা, সাংগঠনিক সম্প্রসারণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত ও সুপারিশ তুলে ধরেন। তারা বাংলাদেশ সাংবাদিক ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও জনমুখী করার ওপর গুরুত্বারোপ করেন। সভা শেষে উপস্থিত সদস্য ও সাংবাদিকদের অংশগ্রহণে এক আন্তরিক চা-চক্র অনুষ্ঠিত হয়। বক্তারা আশা প্রকাশ করেন, সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি) ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ও অগ্রণী ভূমিকা পালন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST