রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo নেত্রকোনা-৫(পূর্বধলা) নির্বাচনী আসনটি আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের মাসুম মোস্তফা শামীম Logo সকল সংবাদ কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি– Logo ময়মনসিংহের চরপাড়া এলাকায় যানজট নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত Logo সংগঠনকে আরও গতিশীল করতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত Logo নির্বচনে বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরুন- প্রেস কাউন্সিলের চেয়ারম্যান Logo ময়মনসিংহ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত Logo মাটিকাটা ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo সাপাহারে আদর্শ শিক্ষক ফেডারেশনের শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত Logo সাপাহারে কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে দুস্থদের মাঝে কম্বল বিতরণ Logo যশোর সীমান্তে মাদকসহ চোরাচালানী বিভিন্ন মালামাল জব্দ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বিজিবির অভিযানে কোটি টাকার মদ, কসমেটিকস ও চোরাচালানী মালামাল জব্দ!

Reporter Name / ১০১ Time View
Update : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ৪:৩৮ পূর্বাহ্ণ

 মিজানুর রহমান , শেরপুর জেলা প্রতিনিধি :ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) কর্তৃক সীমান্তজুড়ে পরিচালিত রাতভর বিশেষ অভিযানে প্রায় কোটি টাকার ভারতীয় চোরাচালানী মালামাল ও মদ জব্দ করা হয়েছে। শেরপুর ও ময়মনসিংহ জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় টানা অভিযান চালিয়ে এসব মালামাল আটক করে বিজিবি। ৩৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান জানান, শেরপুরের নালিতাবাড়ীর শালবাগান ও বুরুঙ্গাবাজার সীমান্ত দিয়ে অভিনব কৌশলে ভারতীয় মদ পাচারের চেষ্টা করছিল একটি চোরাকারবারী চক্র। গোপন সংবাদের ভিত্তিতে ৩ ও ৪ ডিসেম্বর পৃথক অভিযানে বিজিবির টহল দল দুটি মাহিন্দ্রা পিকআপসহ ৪৪০ বোতল ভারতীয় মদ আটক করে। আটককৃত মদ ও পিকআপের সিজার মূল্য ৬৬ লাখ ৬০ হাজার টাকা। এরই ধারাবাহিকতায় চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে ময়মনসিংহের ধোবাউড়ার শালকোনা এবং শেরপুরের শ্রীবর্দীর মারিংপাড়া সীমান্তেও চালানো হয় আরেকটি বিশেষ অভিযান। এসময় সীমান্ত দিয়ে অবৈধভাবে আনার চেষ্টা করা বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে—পন্ডস ফেসওয়াশ, নেভিয়া সফট ক্রিম, অলিভ অয়েল ও ডাভ সাবান। এসব কসমেটিকসের সিজার মূল্য ৯ লাখ ৭৪ হাজার ৮০ টাকা। অন্যদিকে, কঠোর নজরদারির অংশ হিসেবে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বান্দরকাটা ও ধোবাউড়ার চন্দ্রকোণা সীমান্ত দিয়ে ভারতীয় কমলা এবং বাংলাদেশী মাছ পাচারের চেষ্টা ব্যর্থ হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ১ লাখ ২৭ হাজার ৫৫০ টাকার ভারতীয় কমলা ও মাছ জব্দ করা হয়। সব মিলিয়ে তিনটি অভিযানে মোট ৭৭ লাখ ৬১ হাজার ৬৩০ টাকার ভারতীয় মদ, কসমেটিকস ও অন্যান্য চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হয় বিজিবি। লে. কর্নেল মেহেদী হাসান আরও জানান, শেরপুর ও ময়মনসিংহ জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় বিজিবি দিন-রাত কাজ করছে। মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST