বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে গাছের চারা বিতরণ Logo সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত Logo সাপাহারে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা Logo গৌরীপুরে নজরুল ইসলাম সরকার উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও পুরস্কার বিতরণ Logo সীমান্ত পাহাড়ার পাশাপাশি উদ্যোক্তা তৈরিতে বিজিবি,  সাপাহারে শুরু হলো মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ Logo বড়াইগ্রামে জামায়াতের বিশাল গণমিছিল: ‘জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে’ Logo ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান Logo ৫ ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য আটক করেছে বিজিবি Logo ডিহি ইউনিয়নে জনসেবায় পরিচিত মুখ মোঃ ওলিয়ার রহমান সরদার, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাড়ছে আলোচনা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বানারীপাড়া উপজেলায় আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার কমিটি গঠন

Reporter Name / ২৫১৮ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২, ৯:৫৫ পূর্বাহ্ণ

 জাকির হোসেন, বরিশাল প্রতিনিধি বরিশালের বানারীপাড়া উপজেলায় আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার এক সভা অনুষ্ঠিত হয়। ২৯ জুন, ২০২২, বুধবার রাতে উপজেলার ০৫ নং সলিয়া বাকপুর ইউনিয়নের মোশারফ হোসেন তালুকদার মাইজভাণ্ডারীর বাড়িতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তৃতায় আন্জুমানে রহমানিয়া মাইজভাণ্ডারীয়ার কেন্দ্রীয় সভাপতি, আওলাদে রাসূল (দ.), রাহবারে শরিয়ত ও ত্বরীক্বত হযরত শাহ্সূফী সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী ওয়াল হোসাইনী মাইজভাণ্ডারী (মা.জি.আ.) বলেন লোভ-হিংসা ও সংকির্ণ মনোভাবের ঊর্ধ্বে ওঠে মানবতার কল্যাণে কাজ করে যেতে হবে। তিনি বলেন, আন্জুমান সমাজ কল্যাণ অধিদপ্তর থেকে নিবন্ধিত একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠন জন্মলগ্ন থেকেই সবুজ বনায়নে দেশব্যাপী প্রতি বছর পাঁচ লক্ষ বৃক্ষরোপণ করে যাচ্ছে। যৌতুক, মাদক, নারী নির্যাতন ও বাল্য বিবাহ রোধে সচেতনতা মুলক কার্যক্রম পরিচালনা করে আসছে। শুধু তাই নয়, এই সংগঠন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। করোনাকালিন সময়ে এই সংগঠনের পক্ষ থেকে দেশের ত্রিশটি জেলায় এক লক্ষ বিশ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। বর্তমানেও সিলেট-সুনামগঞ্জ ও কুড়িগ্রামের বন্যায় পানিবন্দী মানুষের মাঝে ১০ হাজার প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণসহ নানাবিধ মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তিনি বলেন, এই সেচ্ছাসেবী সংগঠনটিকে এগিয়ে নেয়ার জন্য সমস্ত লোভ, মোহ ও সংকির্ণ মনোভাবের ঊর্ধ্বে ওঠে আমদেরকে কাজ করে যেতে হবে। সভায় সভাপতিত্ব করেন খলিফায়ে দরবারে গাউছুল আ’যম মাইজভাণ্ডারী মো: রেজাউল করিম মাল। মো: নূরে আলম তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, আন্জুমান কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক শাহ্ মো: ইব্রাহিম মিয়া মাইজভাণ্ডারী, খলিফা মো: আক্কাস আলী আকন, মো: তফাজ্জল হোসেন দুলাল খান, মো: সোহেল খান, খলিফা মো: দুলাল, খলিফা মো: হারুন তালুকদার, খলিফা মো: সালাম হাওলাদার প্রমুখ। পরে খলিফা মো: রেজাউল করিম মালকে সভাপতি ও মো: নূরে আলম তালুকদারকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট বানারিপাড়া উপজেলা আন্জুমানের কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় সভাপতি। পরে মিলাদ ক্বিয়াম শেষে সর্বমানবতার কল্যাণ ও দেশ জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করেন হযরত শাহ্সূফী সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST