বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি Logo নিগূঢ় রহস্যেঘেরা সাগর কলমে রিতুনুর Logo বাংলাদেশ রাফা সোসাইটির সাংগঠনিক উন্নয়ন ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা Logo শার্শার ১১ নং নিজামপুর ইউনিয়ন বাসীর দোয়া ও সমর্থন চেয়েছেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী তরিকুল ইসলাম Logo ​নেত্রকোণায় বসতবাড়িতে হামলা ও লুটপাট অভিযোগ Logo নেত্রকোণা দর্জি শ্রমিক ইউনিয়নের প্রথম বার্ষিক নির্বাচন সম্পন্ন Logo শাজাহানপুরে স্যালাইন মিশানো পানি মনে করে ভুলক্রমে কীটনাশক পান করে কৃষকের মৃত্যু Logo সাপাহার মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটির সভাপতি নাসির, সম্পাদক রিপন Logo বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত Logo প্যারাগনের সেমিনারে চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচারণার অভিযোগ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বানারীপাড়ায় শহীদ বুদ্ধিজীবী উপলক্ষে আলোচনা সভা

Reporter Name / ১০৯৮ Time View
Update : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২:৫৫ পূর্বাহ্ণ

  জাকির হোসেন বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি // বরিশালের বানারীপাড়ায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে  উপজেলা প্রশাসনের উদ্যোগে  শহীদদের স্মরনে শহীদ বেদিতে শ্রদ্দ্বা নিবেদন করা হয়। সকাল ৮ ঘটিকায় উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রেসক্লাব, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে উপজেলার গাভার বদ্দ্বভূমির শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্দ্বা জানানো হয়। পরে বানারীপাড়া সদর ইউনিয়নের গাভায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ চত্ত্বরে বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ বায়েজিদুর রহমানের সভাপতিত্বে মহিলা বিষয়ক কর্মকর্তা দীপিকা রানী সেনের সঞ্চালনায় অনুষ্ঠিতব্য শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া থানা ইনচার্জ মোঃ মোস্তফা,  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো: ফখরুল ইসলাম, কৃষি কর্মকর্তা মাহফুজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো: খলিলুর রহমান চোকদার, পৌর নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: রফিকুল ইসলাম, সাংবাদিক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: সাইদুল ইসলাম, সাংবাদিক জাকির হোসেন,ছাত্র প্রতিনিধি সাব্বির হোসেন প্রমুখ। বাংলার স্বাধীনতা রক্ষার্থে যারা জীবন বাজি রেখেছে, তাদেরকে শ্রদ্ধাভালে স্মরণ করা হয় আজকের এই বুদ্ধিজীবী দিবসে।স্বাধীনতা আলাদিনের আশ্চর্য্য প্রদীপ নয়, রূপকথা কিংবা গল্পগাঁথাও নয়,স্বাধীনতা মানে শোষণ-তোষন আর পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন-সার্বভৌম ভূখন্ড। আর সেই স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনতে নাম জানা অজানা কত মানুষ যে প্রান উৎসর্গ করেছেন তার ইয়ত্তা নেই। তাইতো স্বাধীনতার ৪৮ বছর পরেও দেশের বিভিন্ন স্থানে পাক হানাদারদের বর্বরতার শিকার নিহতদের গণকবরের সন্ধান পাওয়া যাচ্ছে। বানারীপাড়ায় রয়েছে দু’টি বধ্য ভূমি। একটি বানারীপাড়ার সদর ইউনিয়নের সংখ্যালঘু অধ্যুষিত দক্ষিন গাভা-নরেরকাঠী ও অপরটি সৈয়দকাঠী ইউনিয়নের তালাপ্রাসাদ গ্রামে। এ দু’টি গণ কবরে রাজাকারদের সহায়তায় পাক বাহিনীর হাতে নৃশংসভাবে নিহত ৯৮ জন শিশু, নারী ও পুরুষের লাশ মাটি চাপা দেয়া হয়। যার মধ্যে বধ্য ভূমি অনুসন্ধানে নিয়োজিতরা ৬১ জনের নাম পরিচয় সনাক্ত করতে পেরেছেন। বাকিদের নাম ঠিকানা সংগ্রহে অনুসন্ধান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST