শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo নেত্রকোনা-৫(পূর্বধলা) নির্বাচনী আসনটি আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের মাসুম মোস্তফা শামীম Logo সকল সংবাদ কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি– Logo ময়মনসিংহের চরপাড়া এলাকায় যানজট নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত Logo সংগঠনকে আরও গতিশীল করতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত Logo নির্বচনে বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরুন- প্রেস কাউন্সিলের চেয়ারম্যান Logo ময়মনসিংহ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত Logo মাটিকাটা ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo সাপাহারে আদর্শ শিক্ষক ফেডারেশনের শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত Logo সাপাহারে কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে দুস্থদের মাঝে কম্বল বিতরণ Logo যশোর সীমান্তে মাদকসহ চোরাচালানী বিভিন্ন মালামাল জব্দ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বানারীপাড়ায় ইলিশ নিধনের নিষেধাজ্ঞাকে অমান্য করার অভিযোগে দুই জেলেকে কারাদন্ড

Reporter Name / ১২০৩ Time View
Update : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩, ১২:২২ অপরাহ্ণ

 জাকির হোসেন, বরিশাল প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় অভিযানের তয় দিনে ইলিশ নিধনের নিষেধাজ্ঞাকে অমান্য করার অভিযোগে দুই জেলেকে কারাদন্ড দেয়া হয়েছে। উপজেলার সন্ধ্যা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ডিমওয়ালা মা ইলিশ নিধনের অভিযোগে শনিবার দিবাগত গভীর রাতে বানারীপাড়া পৌর শহরের ফেরীঘাটের অদূরে সন্ধ্যা নদীতে কারেন্ট জাল দিয়ে ইলিশ শিকারের সময় দুই জেলেকে আটক করে ভ্রাম্যমান আদালতে কারাদন্ড দেওয়া হয়েছে। কারাদন্ড প্রাপ্ত জেলেরা হল উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের নরোত্তমপুর গ্রামের মো. আলাউদ্দিন (৭০) ও মহিষাপোতা গ্রামের দুলাল উদ্দিন হাওলাদারকে ( ৬০)। অপরাধ প্রাপ্ত জেলেদের আটক করে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবুজর মোহাম্মদ ইজাজুল হক ২০ দিন করে বিনাশ্রম কারাদন্ড দেন। অভিযানের প্রথম দিন বৃহস্পতিবার দুপুরে সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে নলশ্রী এলাকা থেকে আবুল কালাম (৬৫) নামের এক জেলেকে আটক করে ভ্রাম্যমান আদালতে এক বছরের সশ্রম সাজা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST