শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে বর্ণাঢ্য গণমিছিল ও পথসভায় জনসমর্থনের দৃশ্যমান বহিঃপ্রকাশ Logo বেনাপোল গাতিপাড়া সীমান্ত থেকে পিস্তল ম্যাগাজিন ও গুলি উদ্ধার Logo বেনাপোলে ভারতীয় গাড়ি থেকে বিপুল পরিমাণ চেতনানাশক ট্যাবলেট উদ্ধার Logo সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণে কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo সাহিত্য শূন্য পদক তাছলিমা আক্তার মুক্তা Logo নালিতাবাড়ীতে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo শেরপুর-২ আসনে নির্বাচিত হওয়ার মূল হাতিয়ার এখন আঞ্চলিকতার পরিচয় Logo সাপাহারে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন লোকমান আলী Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ চোরাচালানী মালামাল আটক Logo নেত্রকোনায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নগর পরিক্রমা যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ১৩৮ তম আবির্ভাব বর্ষ স্মরণ পালিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন ‘-নেত্রকোণা জেলার সহ-প্রধান স্বেচ্ছাসেবক পদে দায়িত্ব পেলেন হাবিবুর রহমান

Reporter Name / ১৪০৩ Time View
Update : বুধবার, ৯ আগস্ট, ২০২৩, ১:৩৪ অপরাহ্ণ

 শামীম তালুকদার, নেত্রকোণা নেত্রকোণার কৃতিসন্তান ব্যাংকার মো: হাবিবুর রহমান বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন নেত্রকোণা জেলার সহ-প্রধান স্বেচ্ছাসেবক পদে দায়িত্ব পেলেন। সংগঠনের পক্ষ থেকে ৪ আগস্ট জানানো হয়,নেত্রকোণা জেলা সহ-প্রধান স্বেচ্ছাসেবক হিসেবে তিনি নেত্রকোণায় সহ-প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য যে, গত ৬ জুন সমাজসেবায় মহাত্মা গান্ধী শান্তি পুরস্কারও পেয়েছেন তিনি। নেত্রকোণার এ কৃতি সন্তান হাবিবুর রহমান অগ্রণী ব্যাংক আঞ্চলিক কার্যালয়ে নেত্রকোণায় কর্মরত। তিনি বিভিন্ন সামাজিক -সাংস্কৃতিক কর্মকান্ডে ওতপ্রোতভাবে জড়িত। তিনি বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোণা জেলা শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য , সাধারণ সম্পাদক, ওয়ার্ল্ড ওয়াচ সোসাইটি, নেত্রকোণা,সহ-সভাপতি, মানবাধিকার ফাউন্ডেশন, নেত্রকোণা, উপদেষ্টা, পথশিশু সেবা ফাউন্ডেশন, নেত্রকোণা, আজীবন সদস্য, রেডক্রিসেন্ট, নেত্রকোণা,ভাষা সৈনিক আবুল হোসেন কলেজ ও লোকসাহিত্য গবেষণা একাডেমি, কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য,নিরাপদ সড়ক চাই,নেত্রকোণা জেলা কমিটির গ্রন্হ ও প্রকাশনা সম্পাদক, আটপাড়া হাউজিং সোসাইটির নেত্রকোণা জেলা শাখার সভাপতিসহ বিভিন্ন সামাজিক -সাংস্কৃতিক ও সমাজ সেবামূলক কর্মকাণ্ডে জড়িত। নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার স্বরমুশিয়া গ্রামে এ কৃতি সন্তান জন্মগ্রহণ করেন। তার পিতা মৃত ফজলুর রহমান। তিনি নেত্রকোণা আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় হতে এস.এস.সি পাস করেন ও জার্মান বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ হতে ব্যাংকিং ও ফিন্যান্স এ এম বি এ সম্পন্ন করেন। উল্লেখ্য যে, বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন সমাজের কল্যাণমূলক কর্মকান্ডে জড়িত।রক্তদান,বৃক্ষরোপণ, হতদরিদ্রদের সহায়তা প্রদান ইত্যাদি বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST