রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ মহানগর শাখার আহবায়ক পদে C N A  জেলা প্রতিনিধি নূরে আলম মনোনীত

Reporter Name / ৪৮৪ Time View
Update : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ

  শামীম তালুকদার: বাংলাদেশ প্রেস ক্লাব, কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে প্রতিষ্ঠাতা  ও সভাপতি সাংবাদিক ফরিদ খান এবং ময়মনসিংহ বিভাগের সভাপতি সাংবাদিক শামীম তালুকদার এর প্রস্তাবনায় ময়মনসিংহ মহানগর শাখার আহ্বায়ক হিসেবে মনোনীত হন সময়ের সাথে প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক ও C N A জেলা প্রতিনিধি  নূরে আলম।  গত ২৩ এপ্রিল,২০২৬ বাংলাদেশ প্রেসক্লাব, এর প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ খান এ ঘোষণা দেন।তিনি   বলেন, ময়মনসিংহ মহানগর শাখার আহ্বায়ক মনোনীত  ও  পূর্ণাঙ্গ কমিটি গঠনে  দায়িত্ব প্রদান করা হয়েছে   সাংবাদিক নূর আলমকে। নিকটবর্তী সময়ের মধ্যেই ময়মনসিংহ মহানগর শাখার আনুষ্ঠানিক সম্মেলনের মধ্য দিয়ে  পূর্ণাঙ্গ কমিটি প্রদান করা হবে।  আহ্বায়ক, নূরে আলম দায়িত্ব প্রাপ্তির পর বলেন, “আমার উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য আমি সর্বদাই সৎ  এবং নিষ্ঠার সাথে পালন করে যাব।  বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ মহানগর শাখায় বিরল দৃষ্টান্ত স্থাপন করব।”তিনি বলেন, কাজের মাধ্যমে বাংলাদেশ প্রেসক্লাবের অন্যতম শাখা হবে ময়মনসিংহ মহানগর শাখা। এখানে প্রতিটি সদস্য হবে সৎ ও আত্মবিশ্বাসী, যারা সর্বদাই বাংলাদেশ প্রেসক্লাব এর উন্নয়ন নিয়ে চিন্তাভাবনা করবে। তিনি  আরো বলেন, বাংলাদেশ প্রেসক্লাবের  প্রতিষ্ঠাতা ও সভাপতি  সাংবাদিক ফরিদ খান এবং ময়মনসিংহ  বিভাগীয় সভাপতি শামীম তালুকদার এর সহযোগিতা পেলে ময়মনসিংহ মহানগর শাখা একটি অন্যতম প্রতিষ্ঠান হিসেবে পূর্ণরূপ দিতে তিনি সক্ষম। পূর্ণাঙ্গ কমিটি গঠনে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য,পূর্বের কমিটি বিলুপ্তির পর বাংলাদেশ প্রেসক্লাব, কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি এ ঘোষণা দেন। বাংলাদেশ প্রেসক্লাব গভ:রেজি:কৃত একটি সাংবাদিক সংগঠন। যার রেজি নং-৯৮৭৩৬/১২। সমগ্র দেশে এ সংগঠনের কার্যক্রম ও শাখা কমিটি রয়েছে।এ সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক ফরিদ খান।বাংলাদেশ প্রেসক্লাবের মূল লক্ষ্য হচ্ছে -“জনস্বার্থে সাংবাদিকতা, সাংবাদিকতায় নিরাপত্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST