শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বাংলাদেশ প্রেসক্লাব গৌরীপুর উপজেলা শাখায় মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo ডাক বাংলা প্রকাশনী’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী, গ্রন্থের মোড়ক উন্মোচন ও লেখক সংবর্ধনা ২০২৬ অনুষ্ঠিত: Logo ১৩৫ টাকায় ৯ শতক জমি, ৬৫ বছরের আইনি লড়াই শেষে মালিকানা Logo সবজির দাম চড়া, স্বস্তি নেই ডিম-পেঁয়াজেও Logo সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে গেটকা প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo জন্ম নেওয়া শিশুকে অস্বীকার স্বাস্থ্য কর্মকর্তা কারাগারে Logo লোহাগাড়ায় লাঠির আঘাতে মাদরাসা সুপার নিহত Logo মা দিবসে পৃথিবীর সকল মাকে জানাই অনেক অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা Logo নেত্রকোণার  পূর্বধলায় রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে ওসির মাদক ও জুয়ামুক্ত  সমাজ গড়তে মত বিনিময় Logo সাপাহারে অধ্যক্ষ মাহবুব আলমের শিক্ষা প্রতিষ্ঠানে ৩ লাখ টাকার বরাদ্দ, প্রশংসায় এমপি মোস্তাফিজুর
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন

Reporter Name / ৩১০ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ণ

 নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার পূর্বের কমিটি’র মেয়াদোত্তীর্ণ হওয়ায় কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মনোনীত ও অনুমোদনক্রমে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন,সাবেক জেলা সভাপতি, মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার। যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন মোঃ মনিরুল ইসলাম, ওবায়দুল ইসলাম সাগর ও মোঃ হাবিবুর রহমান। সদস্য সচিব করা হয়েছে মোঃ মানিক মিয়াকে। এছাড়া কমিটিতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত একাধিক সাংবাদিককে উক্ত কমিটির সম্মানিত সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। জেলার সাংবাদিকদের ঐক্যবদ্ধ করা, পেশাগত মানোন্নয়ন এবং সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে কাজ করবেন এ আশাবাদ ব্যক্ত করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক ফরিদ খান। কমিটির সম্মানিত সদস্যদের মধ্যে রয়েছেন—মোঃ রবিকুল ইসলাম রিপন, মোঃ নূর উদ্দিন মন্ডল দুলাল, মোঃ মহিউদ্দিন তালুকদার, তানজিলা আক্তার রুবি, মোঃ মনির হোসেন, সুস্থির সরকার, মোঃ মুজিবুর রহমান, মোঃ হাবীবুর রহমান, মোঃ রফিকুল ইসলাম মিথুন আজমী, শেখ আসাদুজ্জামান মাসুদ, মোঃ হাবীবুল্লাহ, মোঃ রতন মিয়া, সাংবাদিক ও কবি হাফসা ইসলাম মোহ, মোঃ ইকবাল কবির, শামসুদ্দোহা ফরিদ, নাজিম উদ্দীন , মোঃ নূরে আলম, মোঃ আবুল কাশেম আবাদী, সাংবাদিক জুয়েল চৌধুরী, প্রভাষক ও সাংবাদিক সুমন আহমেদ এবং মোঃ মোজাম্মেল হক। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই আহ্বায়ক কমিটি নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে এবং জেলার সাংবাদিকদের অধিকার রক্ষা ও পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উল্লেখ্য যে,বাংলাদেশ প্রেসক্লাব, সাংবাদিকদের জন্য একটি সুসংগঠিত গভ:রেজিস্ট্রেশনকৃত সাংবাদিক সংগঠন।সমগ্র দেশে উক্ত সংগঠনের কার্যক্রম বিদ্যমান এবং ৭০০ এর অধিক শাখা সংগঠন রয়েছে।বাংলাদেশ প্রেসক্লাবের মূল লক্ষ্য”জনস্বার্থে সাংবাদিকতা ও সাংবাদিকতায় নিরাপত্তা।” সংগঠনটির গভ:রেজি:নং-৯৮৭৩৬/১২।উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক ফরিদ খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST