শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে বর্ণাঢ্য গণমিছিল ও পথসভায় জনসমর্থনের দৃশ্যমান বহিঃপ্রকাশ Logo বেনাপোল গাতিপাড়া সীমান্ত থেকে পিস্তল ম্যাগাজিন ও গুলি উদ্ধার Logo বেনাপোলে ভারতীয় গাড়ি থেকে বিপুল পরিমাণ চেতনানাশক ট্যাবলেট উদ্ধার Logo সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণে কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo সাহিত্য শূন্য পদক তাছলিমা আক্তার মুক্তা Logo নালিতাবাড়ীতে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo শেরপুর-২ আসনে নির্বাচিত হওয়ার মূল হাতিয়ার এখন আঞ্চলিকতার পরিচয় Logo সাপাহারে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন লোকমান আলী Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ চোরাচালানী মালামাল আটক Logo নেত্রকোনায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নগর পরিক্রমা যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ১৩৮ তম আবির্ভাব বর্ষ স্মরণ পালিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ নং সিংহের বাংলা ইউনিয়ন শাখার দেশব্যাপী গণসংযোগ উপলক্ষ্যে দাওয়াতী সভা

Reporter Name / ৪৩০ Time View
Update : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ১২:৩২ অপরাহ্ণ

 শামীম তালুকদার, নেত্রকোণা নেত্রকোণা সদর উপজেলার ৪ নং সিংহের বাংলা ইউনিয়ন জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের সকল জনশক্তি ও সুধীজনের উপস্থিতিতে ১২ মার্চ,২০২৫,রোজ: শনিবার বিকেল ৪ ঘটিকায় দেশব্যাপী গণসংযোগ উপলক্ষ্যে দাওয়াতী সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভা সিংহের বাংলা ইউনিয়নের পুরাতন ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন, মাওলানা এনামুল হক(অঞ্চল টিম সদস্য, ময়মনসিংহ ও সাবেক জেলা আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, নেত্রকোণা জেলা এবং নেত্রকোণা – বারহাট্টা আসনে সম্ভাব্য মনোনীত এম পি প্রার্থী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা মাহবুবুর রহমান, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, নেত্রকোণা জেলা শাখা, মো: রফিকুল ইসলাম, আমীর,বাংলাদেশ জামায়াতে ইসলামী, নেত্রকোণা পৌর শাখা,সহ: সেক্রেটারি, শফিকুল ইসলাম, নেত্রকোণা পৌর শাখা। এছাড়াও উপস্থিত ছিলেন, এডভোকেট জহিরুল ইসলাম রানা, বাংলাদেশ প্রেস ক্লাব ময়মনসিংহ বিভাগীয় সভাপতি সাংবাদিক শামীম তালুকদার, প্রভাষক সুমন আহমেদ, কবি ও সাংবাদিক সামছুদ্দোহা ফরিদ, সাংবাদিক আফতাব হোসেন চুন্নু,৪ নং সিংহের বাংলা ইউনিয়ন পরিষদের মেম্বার শামীম আহমেদ, শিবির কর্মী রায়হান এবং জামায়াত কর্মী, শুভাকাঙ্ক্ষী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত দাওয়াতী সভার শুরুতেই কোরআন তেলাওয়াত করেন, জামায়াত কর্মী মাওলানা আবুল বাশার এবং সভাপতিত্ব করেন, প্রতাবপুর হাইস্কুলের প্রধান শিক্ষক মশিউর রহমান, সভাপতি,বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ নং সিংহের বাংলা ইউনিয়ন শাখা এবং সঞ্চালনায় ছিলেন, জামায়াত কর্মী রেজাউল করিম মিলন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST