বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া প্রজন্ম দলের ভাইস-চেয়ারম্যান হলেন ব্যবসায়ী আবুল বাশার বিপ্লব

Reporter Name / ৮৬৬ Time View
Update : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪, ১১:২০ পূর্বাহ্ণ

 ফরিদপুর প্রতিনিধি  এম এম জামান, বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া প্রজন্ম দলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের কৃতি সন্তান সাবেক ছাত্রনেতা, বোয়ালমারী উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. আবুল বাশার বিপ্লব। গত ১৯ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া প্রজন্ম দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ ও দপ্তর সম্পাদক মো. মানিকুর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে সংগঠনটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়। বিজ্ঞপ্তিটিতে উল্লেখ করা হয়, ‘জাতীয়তাবাদের চেতনায় উজ্জীবিত হয়ে মহান স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ হৃদয়ে ধারণ করে, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান এর নেতৃত্বে ফ্যাসিস্ট বাকশালী সরকারের দু:শাসনের বিরুদ্ধে ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে আপনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। ভবিষ্যতেও দলের জন্য সক্রিয় ভূমিকা পালন করবেন’। বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মো. আবুল বাশার বিপ্লব বলেন, আমি সাবেক রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপি করে আসছি। বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশকে এগিয়ে নেয়ার নেতৃত্বে সামিল হতে চাই। জাতীয়তাবাদী শক্তির সকলের দোয়া ও ভালোবাসা নিয়ে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করে যেতে চাই। অপরদিকে সাবেক এই ছাত্রনেতা বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। ১৯ অক্টোবর রাতে উপজেলা জাতীয়তাবাদী জিয়া প্রজন্ম দলের সভাপতি মোহাম্মদ লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক কাজী জাকারিয়ার নেতৃত্বে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। আনন্দ মিছিলে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST