মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সাপাহারে পূর্ব শত্রুতার জেরে দম্পতির ওপর হামলা, গুরুতর আহত Logo আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন Logo ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী Logo নেত্রকোনায় সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন, প্রত্যাহারের দাবি Logo তালা বাজার পেশাজীবি মোটরসাইকেল চালকের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন- সভাপতি মুসা,সম্পাদক মোস্তফা, কোষাধ্যক্ষ জাকির Logo শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-০১ জন Logo শার্শায় গণধর্ষণ মামলার তিন আসামি দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার, অভিযান অব্যাহত Logo সাপাহারে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত Logo খালপাড় ও সরকারি জায়গা দখলের অভিযোগ, মেয়রের হস্তক্ষেপ চান এলাকাবাসী Logo নেত্রকোনায় সম্মিলিত মানবাধিকার জোটের সাংগঠনিক উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বাঁশখালীতে ডিবির চেকপোস্টে অস্ত্রবাহী টেম্পু,৩টি আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার, গ্রেফতার- ২

Reporter Name / ৩৬৯ Time View
Update : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২:০৮ অপরাহ্ণ

মোঃ শহিদুল ইসলাম বিশেষ সংবাদদাতাঃ চট্টগ্রাম জেলা পুলিশের কঠোর অভিযানে ফের বড় ধরনের অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে। জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর পরিচালিত বিশেষ অভিযানে বাঁশখালী থানা এলাকা থেকে ৩টি অবৈধ আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে। এ সময় অস্ত্র পরিবহনে ব্যবহৃত একটি টেম্পুসহ ২ জন অস্ত্র কারবারিকে গ্রেফতার করা হয়। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় ‘অপারেশন ডেভিল হান্ট–ফেজ ২’-এর আওতায় অপরাধী, সন্ত্রাসী ও চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে জেলা পুলিশের নজিরবিহীন অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল বাঁশখালী থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি জোরদার করে। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) সকাল আনুমানিক ৮টা ২০ মিনিটে বাঁশখালী থানাধীন বৈলছড়ি ইউনিয়নের চেচুরীয়ার দক্ষিণ চৌমুহনী বাজার এলাকায় বাঁশখালী-চট্টগ্রামগামী পাকা সড়কে মনোয়ারের দোকানের সামনে একটি সন্দেহজনক টেম্পু গাড়ি (চট্ট-মেট্রো-ফ-১১-০২২৬) থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে টেম্পু গাড়ির ভেতরে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৩টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়, যা তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়। এ ঘটনায় অস্ত্র বহনের সঙ্গে সরাসরি জড়িত খুরশিল আলম (৩২), পিতা—মোঃ সেলিম, সাং—ফরিদপুর, সেলিম মাঝির বাড়ি, হাতিয়া, নোয়াখালী এবং মোঃ হাসান ওরফে আকাশ (২৭), পিতা—জহিরুল ইসলাম, সাং—জঙ্গল কাইয়া, পুখিয়া, ভূজপুর, চট্টগ্রামকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাঁশখালী থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ কোথা থেকে এসেছে এবং এগুলো কোনো সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের সঙ্গে সম্পৃক্ত কিনা—তা উদঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, পুলিশ সুপার মহোদয়ের কঠোর নির্দেশনায় চট্টগ্রাম জেলার প্রতিটি থানা এলাকায় অবৈধ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ উদ্ধার এবং সন্ত্রাসী গ্রেফতারে বিশেষ অভিযান আরও বেগবান করা হয়েছে। অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে জেলা পুলিশ বলেছে, আইনশৃঙ্খলা রক্ষায় চট্টগ্রাম জেলা পুলিশ আপসহীন অবস্থানে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST