সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অপরিহার্য।

Reporter Name / ১৮৬৬ Time View
Update : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩, ৩:৪৭ পূর্বাহ্ণ

 নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, টেকসই উন্নয়ন ও মানবাধিকার সুনিশ্চিত করতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অপরিহার্য। সাংবাদিকরা দেশের উন্নয়ন অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে মন্তব্য করে তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তথা সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে উন্নয়ন ও ইতিবাচক সাংবাদিকতা আবশ্যক। তিনি আরো বলেন, সাংবাদিকরা মানবতার কল্যাণে কাজ করছে। শক্তিশালী গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা করতে সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবে ২৩-২৫ কার্যমেয়াদের জন্যে নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল উপলক্ষে ২৬ আগস্ট সকালে গাজীপুর শহরের থানা রোডস্থ ক্লাবের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত সভাপতি মোঃ মোস্তাকিম খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ ফরিদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ক্লাবের উপদেষ্টা এডভোকেট মো. লাবিব উদ্দিন আহমেদ, এডভোকেট মোঃ ফয়েজুর রহমান তানজিল ও কবি আবু নাসির খান তপন। নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি ক্লাবের প্রধান উপদেষ্টা ও বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল। আলোচনা শেষে সকলের সুস্থতা-দীর্ঘায়ু এবং দেশ-জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালন করেন, ক্লাবের প্রধান উপদেষ্টা ও বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST