শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo আশার উদ্যোগে মৎস্যচাষে উন্নয়নের বার্তা: নওয়াপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৪৫১ Time View
Update : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩, ২:৪১ পূর্বাহ্ণ

 মোঃ শহিদুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ ইতিহাসের মহানায়ক স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে অদ্য ২৮ শে আগষ্ট রোজ সোমবার সকাল ১১ টার সময় বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (অতিরিক্ত সচিব) জনাব শ্যামল চন্দ্র কর্মকার স্বাগত বক্তব্য প্রদান করেন ও অনুষ্ঠান সঞ্চালনা করেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেস কাউন্সিলের মাননীয় চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম। আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেস্টামন্ডলীর সদস্য ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সম্মানিত সদস্য জনাব মোজাফ্ফর হোসেন পল্টু, দি ডেইলি অবজারভার পত্রিকার সম্পাদক ও প্রেস কাউন্সিলের সম্মানিত সদস্য জনাব ইকবাল সোবহান চৌধুরী, বিশিষ্ট কবি, বাংলা একাডেমির মহাপরিচালক ও বাংলাদেশ প্রেস কাউন্সিল এর সম্মানিত সদস্য জনাব মুহম্মদ নূরুল হুদা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সম্মানিত সদস্য জনাব মনজুরুল আহসান বুলবুল, দৈনিক জাতীয় অর্থনীতির সম্পাদক ও প্রকাশক ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সম্মানিত সদস্য জনাব এম জি কিবরিয়া চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সম্মানিত সদস্য ড. উৎপল কুমার সরকার। আলোচনা সভার শুরুতে উপস্থিত সবাই দাড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ সালের ১৫ আগস্টে শাহাদাহবরণকারী সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন। আলোচনা সভায় আলোচকবৃন্দ বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ অভিন্ন সত্ত্বা। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করে যেতে হবে। আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ সালের ১৫ আগস্টে শাহাদাহবরণকারী সকলের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা শামীম আহসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST