শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo নেত্রকোনা-৫(পূর্বধলা) নির্বাচনী আসনটি আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের মাসুম মোস্তফা শামীম Logo সকল সংবাদ কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি– Logo ময়মনসিংহের চরপাড়া এলাকায় যানজট নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত Logo সংগঠনকে আরও গতিশীল করতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত Logo নির্বচনে বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরুন- প্রেস কাউন্সিলের চেয়ারম্যান Logo ময়মনসিংহ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত Logo মাটিকাটা ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo সাপাহারে আদর্শ শিক্ষক ফেডারেশনের শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত Logo সাপাহারে কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে দুস্থদের মাঝে কম্বল বিতরণ Logo যশোর সীমান্তে মাদকসহ চোরাচালানী বিভিন্ন মালামাল জব্দ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বঙ্গবন্ধু’র নাতনি টিউলিপের জন্মদিন আজ সেপ্টেম্বর ১৬,

Reporter Name / ১৯৭১ Time View
Update : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২, ৫:১৭ পূর্বাহ্ণ

 হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি রেজওয়ানা সিদ্দিক টিউলিপের ৪১তম জন্মদিন আজ। তিনি বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা ও অধ্যাপক ড. শফিক আহমেদ সিদ্দিকের বড় মেয়ে।খবর বাপসনিউজ।লন্ডনের মিচামে সেন্ট হেলিয়ার হাসপাতালে ১৯৮২ সালের ১৬ সেপ্টেম্বর তাঁর জন্ম। বাংলাদেশি বংশোদ্ভূত টিউলিপ ব্রিটিশ লেবার পার্টি ও কো-অপারেটিভ পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত। লন্ডনের হ্যামস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে নির্বাচিত ব্রিটিশ পার্লামেন্ট সদস্য তিনি। এর আগে তিনি রিজেন্ট পার্কের কাউন্সিলর এবং ক্যামডেন কাউন্সিলের কালচার অ্যান্ড কমিউনিটির সদস্য ছিলেন। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ভাগ্নি টিউলিপের শৈশব কেটেছে বাংলাদেশ, ভারত ও সিঙ্গাপুরে। ১৫ বছর বয়স থেকে তিনি লন্ডনের হ্যামস্টেড ও কিলবার্নে বসবাস করছেন। লন্ডনের কিংস কলেজ থেকে তিনি পলিটিকস, পলিসি ও গভর্নমেন্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। মাত্র ১৬ বছর বয়সে লেবার পার্টির সদস্য হওয়া টিউলিপ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গ্রেটার লন্ডন অথরিটি ও সেভ দ্য চিলড্রেনের সঙ্গেও কাজ করেছেন। ব্যক্তিগত জীবনে স্বামী ক্রিস পার্সির সঙ্গে টিউলিপ সিদ্দিক লন্ডনে বসবাস করেন। এই দম্পতির এক মেয়ে ও এক ছেলে রয়েছে। তাঁদের মেয়ে আজালিয়া জয় পার্সি ও ছেলে রাফায়েল মুজিব সেন্ট জন পার্সি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST