বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo বকশীগঞ্জে শিক্ষিকার জমি ও সংখ্যালঘুর স্বর্ণের দোকান দখলকারী ফরিদকে গ্রেফতার এবং ওসি’র প্রত্যহার দাবি Logo যুবদল নেতা কবিরের নেতৃত্বে যশোরের শার্শার বাগআঁচড়ায় আঃলীগের বিরুদ্ধে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত Logo সিএমপির সদরঘাট থানার বিশেষ অভিযানে ৯ জন গ্রেপ্তার Logo সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও লোকমোর্চার মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo সাতক্ষীরার কালিগঞ্জে পিতাকে ফিরে পেতে সন্তানদের আকুতি! ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন Logo সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বকশীগঞ্জে শিক্ষিকার জমি ও সংখ্যালঘুর স্বর্ণের দোকান দখলকারী ফরিদকে গ্রেফতার এবং ওসি’র প্রত্যহার দাবি

স্টাফ রিপোর্টার ॥ / ১ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৫:৫৫ পূর্বাহ্ণ

  জামালপুরের বকশীগঞ্জে জমি দখল ও হিন্দু পরিবারের স্বর্ণের দোকান লুটপাট করে দখলের অভিযোগে শেখ ফরিদ নামে এক ব্যাক্তির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ভুক্তভোগী পরিবার ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই কর্মসূচী পালিত হয়। পুরাতন বাসস্ট্যান্ডে আয়োজিত ঘন্টাব্যাপী মানববন্ধনে ভুক্তভোগী পরিবার ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। ফরিদকে সহযোগীতা করার অভিযোগে বকশীগঞ্জ থানার ওসির প্রত্যাহার দাবি করেন বক্তারা। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিএনপি অফিসের সামনে গিয়ে শেষ হয়। ফরিদ ও বকশীগঞ্জ থানার ওসির বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষোভ কারীরা। জান যায়,গত তিনমাস আগে উৎপল মোহন্ত নামে এক হিন্দু ব্যবসায়ীর স্বর্ণের দোকান লুট করে দখল,গত ৭ দিন আগে পুরাতন বাসস্ট্যান্ডে নারগিছ বেগম নামে এক শিক্ষিকার জমি দখল ও বদিউজ্জামান নামে আরেক ব্যাক্তির জমি দখল করেন শেখ ফরিদ। অথচ ফরিদের বিরুদ্ধে কোন ও অভিযোগ এমনকি ব্যবস্থা নেয়নি পুলিশ। এর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক শাহরিয়ার আহমেদ সুমন, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সা’আদ আহমেদ রাজু,কে.ইউ কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আদেল আবদুল্লাহ,উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি ও ভাইস চেয়ারম্যান রহিমা বেগম,ব্যবসায়ী উৎপল মহন্ত,মুছা আলী,ফয়সাল মন্ডল ও আরাফাত প্রমূখ। মানববন্ধনে বকশীগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক শাহরিয়ার আহমেদ সুমন বলেন,শেখ ফরিদ চিহ্নিত জুয়াড়ী ও মামলাবাজ। পুলিশের সাথে আতাত করে মাদক ব্যবসা ও জুয়ার জমজমাট ব্যবসা চালায়। শেখ ফরিদের অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ট হয়ে পড়েছে। অথচ এই ফরিদকে সব ধরনের সহযোগীতা করেন ওসি মকবুল হোসেন। ওসির মদতেই ফরিদ এসব অপকর্ম করে। তাই দ্রুত সময়ের মধ্যে ফরিদকে গ্রেফতার এবং ওসিকে প্রত্যাহারের দাবি জানান তিনি। জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সা’আদ আহমেদ রাজু বলেন, এমন অযোগ্য ওসি বকশীগঞ্জে কখনোই আসেনি । তার কারনে সাধারণ মানুষ দারুণভাবে হয়রানির শিকার হচ্ছে। ওসির ইন্দনে গত কয়েকমাসে শেখ ফরিদ বেশ কয়েকজনের জমি ও দোকান দখল করেছে। ওসির পক্ষপাতিত্বের কারনে ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন নিরীহ মানুষজন। শেখ ফরিদকে গ্রেফতার ও ওসিকে প্রত্যাহার করা না হলে আন্দোলনের ঘোষণা দেন তিনি। ছাত্রদল নেতা আদেল আব্দুল্লাহ বলেন,ফরিদের কাজই হচ্ছে নিরীহ মানুষের জমি দখল করা ও প্রতারণা করা। আর তার এই কাজে সহযোগীতা করেন ওসি মকবুল হোসেন। বকশীগঞ্জের সবচেয়ে খারাপ মানুষটাকেই ওসি বেছে নিয়েছেন তার সঙ্গী হিসেবে। ভূমিদস্যু ফরিদকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। অন্যথায় ওসিকে প্রত্যহারের দাবি জানাই। ব্যবসায়ী উৎপল মোহন্ত বলেন,২০১২ সাল থেকে তিনি স্বর্ণের ব্যবসা করে আসছেন। গত তিনমাস আগে শেখ ফরিদ ভাড়াটে লোকজন নিয়ে এসে তার দোকান লুটপাট করেন এবং দোকানে তালা লাগিয়ে দেন। মামলা করতে গেলে মামলা নেয়নি পুলিশ। হিন্দু বলে তিরস্কার করেন। পরে তিনি বাধ্য হয়ে আদালতে মামলা করেন। সিআইডি মামলার তদন্ত করছেন। ফরিদের কাছে বিক্রি হয়ে গেছেন ওসি। অভিযোগের বিষয়ে শেখ ফরিদ বলেন, আমার বিরুদ্ধে যত অভিযোগ সবই মিথ্যা। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। কারো জমি দখল করিনি,নিজের পৈতৃক সম্পতিতে আছি। যা হবে আদালতের মাধ্যমে হবে। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন,আদালতের নির্দেশে দুপক্ষকে নোটিশ পৌছে দেয়া হয়েছে। ব্যাক্তিগত ভাবে ফরিদকে আমি চিনিও না। একটি পক্ষ অনৈতিক সুবিধা না পেয়ে আমার বিরুদ্ধে মনগড়া অভিযোগ তুলছে,যার কোনও ভিত্তি নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST