শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বিজনেস ক্লাবের জমজমাট হেমন্ত উদ্যোক্তা উৎসব Logo নেত্রকোনায় ডা. আনোয়ারুল হক সনাতনী সমাজের সাথে মতবিনিময় সভা Logo সাপাহারে ‘রয়্যাল থান্ডার’ টিমের গ্র্যান্ড ওপেনিং ও জার্সি উন্মোচন Logo অল্প বয়সে মেয়ের সাথে প্রেম করলে প্রেমিকের স্থান জেলখানায় শংকর চন্দ্র সরকার, Logo প্রায় এক কোটি টাকা মূল্যের ৫১৫.৯ গ্রাম ওজনের ০৩টি স্বর্ণের বার এবং ০৪টি স্বর্ণালংকারসহ ০১জন আসামী আটক করেছে বিজিবি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বিজিবির অভিযানে কোটি টাকার মদ, কসমেটিকস ও চোরাচালানী মালামাল জব্দ! Logo ময়মনসিংহে আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন Logo ভাঙছে নদীর ঢেউ তাছলিমা আক্তার মুক্তা Logo চট্টগ্রাম বিভাগ ছাড়িয়ে বৈশ্বিক বিস্তার—এসএসসি ’৯১ ব্যাচ এখন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

ফ্রিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের বিভাগীয় প্রধানের চিকিৎসা পেয়ে খুশি বেতাগীবাসী।

Reporter Name / ২০২১ Time View
Update : শনিবার, ১১ জুন, ২০২২, ৩:২৯ পূর্বাহ্ণ

মো:রিপন হাওলাদার স্টাফ রিপোর্টার (বেতাগী-বরগুনা) ঢাকাস্থ বেতাগী প্রগতি ফোরমের উদ্যোগে বেতাগী পৌরসভার সহয়োগিতা দিনব্যাপি ফ্রি হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় বেতাগী পৌরসভা মিলনায়তনে আয়োজিত হৃদরোগ বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের বিভাগীয় প্রধান প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী। বেতাগী পৌরসভার মেযর আলহাজ্ব এবিএম গোলাম কবির’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকাস্থ বেতাগী প্রগতি ফোরমের সাধারণ সম্পাদক ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অতিরিক্ত সচিব খান মো. রেজাউল করিম, উপজেলা চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান, উপজেলা নির্বাহী অফিসার মো. সুহৃদ সালেহীন, ঢাকাস্থ বেতাগী প্রগতি ফোরমের সভাপতি আলহাজ্ব গোলাম কুদ্দুস, সাবেক যুগ্ন সচিব আহমেদ সোবহান, বিগ্রেডিয়ার (অব.) মাহবুবুর রহমান, মেজর (অব.) নাজমুল আহসান রিন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু ও পৌর আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার। পরে ফ্রি হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের বিভাগীয় প্রধান প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী, হৃদরোগ বিশেষজ্ঞ সহাকারী অধ্যাপক ডা. কাজী নজরুল ইসলাম, ডা. মিনহাজ রাশেদুর রহমান, ডা. কাজী আবুল ফজল ফেরদৌস, ডা. আশ্রাফুল ইসলাম, ডা. এবিএম ইমাম হোসেন। এ চিকিৎসা ক্যাম্পে স্থানীয় সমস্বকারী হিসেবে দায়িত্ব পালন করবেন বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রবীন্দ্রনাধ সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST