মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি Logo নিগূঢ় রহস্যেঘেরা সাগর কলমে রিতুনুর Logo বাংলাদেশ রাফা সোসাইটির সাংগঠনিক উন্নয়ন ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা Logo শার্শার ১১ নং নিজামপুর ইউনিয়ন বাসীর দোয়া ও সমর্থন চেয়েছেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী তরিকুল ইসলাম Logo ​নেত্রকোণায় বসতবাড়িতে হামলা ও লুটপাট অভিযোগ Logo নেত্রকোণা দর্জি শ্রমিক ইউনিয়নের প্রথম বার্ষিক নির্বাচন সম্পন্ন Logo শাজাহানপুরে স্যালাইন মিশানো পানি মনে করে ভুলক্রমে কীটনাশক পান করে কৃষকের মৃত্যু Logo সাপাহার মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটির সভাপতি নাসির, সম্পাদক রিপন Logo বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত Logo প্যারাগনের সেমিনারে চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচারণার অভিযোগ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান

Reporter Name / ১৩১ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ২:২৮ পূর্বাহ্ণ

  আজ ৫ই আগষ্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে ফুলপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবং আমুয়াকান্দা জুলাই নিহত সাইফুল চত্বরে ফুল দিয়ে ও জুলাই সকল শহীদের প্রতি পুষ্পস্তবক কর্পণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার মিজ্ সাধনা ত্রিপুরা। মিজ্ সাধনা ত্রিপুরা সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (মউক)-এর চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। ​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, এবং ফুলপুর থানার অফিসার ইনচার্জ ফিরোজ আহমেদ।এ ছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির  অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ  হওয়া পরিবারের সদস্যগণ, আহত ও বীর জুলাই যোদ্ধাগণ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গগন উপস্থিত ছিলেন  আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার রক্তক্ষয়ী সংগ্রাম এবং শহীদদের আত্মত্যাগের ফলেই আজ নতুন বাংলাদেশ অর্জিত হয়েছে। দেশ গঠনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের অবমূল্যায়ন করা যাবে না উল্লেখ করে বক্তারা তাদের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।সভা শেষে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠান জুড়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST