শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৯:১১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo খানসামা মডেল প্রেস ক্লাবে ভোটগ্রহণ ও উদ্বোধন অনুষ্ঠিত Logo ময়মনসিংহ রেলওয়ে স্টেশন প্লাটফর্মে রেলওয়ে সেবার সম্পর্কিত গণ শুনানী অনুষ্ঠিত Logo চট্টগ্রামে ভার্ড বাংলাদেশ-এর মানববন্ধন ও র‌্যালি,বিশ্ব মানবাধিকার দিবসে মানবাধিকার লঙ্ঘন রোধে কার্যকর রাষ্ট্রীয় পদক্ষেপের দাবি Logo কবিতা :- জন্মেছি যে দেশে। Logo বিজনেস ক্লাবের জমজমাট হেমন্ত উদ্যোক্তা উৎসব Logo বিজনেস ক্লাবের জমজমাট হেমন্ত উদ্যোক্তা উৎসব Logo নেত্রকোনায় ডা. আনোয়ারুল হক সনাতনী সমাজের সাথে মতবিনিময় সভা Logo সাপাহারে ‘রয়্যাল থান্ডার’ টিমের গ্র্যান্ড ওপেনিং ও জার্সি উন্মোচন Logo অল্প বয়সে মেয়ের সাথে প্রেম করলে প্রেমিকের স্থান জেলখানায় শংকর চন্দ্র সরকার, Logo প্রায় এক কোটি টাকা মূল্যের ৫১৫.৯ গ্রাম ওজনের ০৩টি স্বর্ণের বার এবং ০৪টি স্বর্ণালংকারসহ ০১জন আসামী আটক করেছে বিজিবি
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

ফরিদপুরে পৃথকভাবে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

Reporter Name / ৬০৯ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ১২:৫০ অপরাহ্ণ

ফরিদপুর প্রতিনিধি ঃ এমএম জামান, সারাদেশের ন্যায় ফরিদপুরের বোয়ালমারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (২৭ অক্টোবর) সকালে উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে পৃথকভাবে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষধ বিতরণ, ডায়োবেটিস পরীক্ষা ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের আহবায়ক মিনাজুর রহমান লিপনের নেতৃত্বে পৌরসদরের ওয়াপদা মোড়স্থ উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ফরিদপুর -১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বোয়ালমারী সরকারি কলেজের সাবেক ভিপি শামসুদ্দিন মিয়া ঝুনু। অপর দিকে পৌর যুবদলের আহবায়ক আমিনুল ইসলাম বাবলুর নেতৃত্বে শহরটির প্রাণকেন্দ্র চৌরাস্তায় আরও একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম নাসির। এ সময় বক্তারা বলেন-“১৯৭৮ সালের এই দিনে বিএনপির প্রতিষ্ঠাতা, তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলের প্রধান এই অঙ্গ সংগঠনটি প্রতিষ্ঠা করেন। বাংলাদেশী জাতীয়তাবাদ, জনগণের গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে উৎপাদনমুখী রাজনীতির মাধ্যমে যুব শক্তিকে কর্ম শক্তিতে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে যুবদল প্রতিষ্ঠা করা হয়।” দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার রফিকুল ইসলাম কামাল, সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু, সাবেক পৌর কাউন্সিলর শেখ আতিকুল আলী, বিএনপি নেতা খান মফিজুর রহমান মিল্টন, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক হোসেন সালেহ রুবেল, যুবদল নেতা কামাল হোসেন, জাসাস সভাপতি শাহিন আনোয়ার, সাবেক সাধারণ সম্পাদক সোহেল আহমেদ রাজন, যুবদল নেতা নাজমুল হাসান রিপন প্রমুখ। অপরদিকে চৌরাস্তা ক্যাম্পে উপস্থিত ছিলেন ফরিদপুর -১ আসেনর সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম, সাবেক মেয়র আব্দুস শুকুর শেখ, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মুকুল, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সঞ্জয় কুমার সাহা, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জহুর ইকবাল ঠাকুর পিন্টু, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হুসাইন ,যুবদল নেতা রবিউল ইসলাম সম্রাট, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মহিবুল হাসান, পৌর কৃষক দলের আহবায়ক বজলুর রশিদ চাঁদ, সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন চৌধুরী দুলু, শহীদউদ্দিন মিয়া দিপু, সিরাজ মৃধা, পিকুল মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রোকনুজ্জামান মিয়া বকুলের নেতৃত্বে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিকেলে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়। মামুন মৃধা মিরাজের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হোসেন সালেহ্ প্রিন্স, উপজেলা ছাত্রদলের সভাপতি শেখ আনিসুরজামান তপু প্রমুখ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST