মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo সাপাহারে পূর্ব শত্রুতার জেরে দম্পতির ওপর হামলা, গুরুতর আহত Logo আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন Logo ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী Logo নেত্রকোনায় সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন, প্রত্যাহারের দাবি Logo তালা বাজার পেশাজীবি মোটরসাইকেল চালকের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন- সভাপতি মুসা,সম্পাদক মোস্তফা, কোষাধ্যক্ষ জাকির Logo শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-০১ জন Logo শার্শায় গণধর্ষণ মামলার তিন আসামি দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার, অভিযান অব্যাহত Logo সাপাহারে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত Logo খালপাড় ও সরকারি জায়গা দখলের অভিযোগ, মেয়রের হস্তক্ষেপ চান এলাকাবাসী Logo নেত্রকোনায় সম্মিলিত মানবাধিকার জোটের সাংগঠনিক উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

ফরিদপুরের মধুখালীতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের ধাক্কায় চালক নিহত

Reporter Name / ১২৭৩ Time View
Update : রবিবার, ৫ মে, ২০২৪, ১২:৫৩ অপরাহ্ণ

 জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার: ফরিদপুরের মধুখালীতে মালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে সজোরে ধাক্কা লেগে জুবায়ের (৩২) নামে এক চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন চালকের সহকারীও। ফরিদপুরের মধুখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রাকটি। রবিবার (৫ মে) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার বনমালীদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক জুবায়ের ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর এলাকার সামছুল মণ্ডলের ছেলে। করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী জানান, মাগুরাগামী মালবাহী ট্রাকটি বনমালীদিয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতেই উড়ে সড়কে পড়ে ঘটনাস্থলেই ট্রাকচালক জুবায়ের মারা যান। খবর পেয়ে নিহত চালক জুবায়েরের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। ট্রাকটিও হেফাজতে নিয়েছে পুলিশ। আহত ট্রাক হেলপার ফরিদ হোসেনকে (১৭) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘুম চোখে গাড়ি চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST