বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo সাপাহার থানায় ওসির দায়িত্ব হস্তান্তরে বিলম্ব, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় সেবাপ্রার্থীরা Logo সাপাহার থানার নবাগত ওসি শাহীন রেজাকে ফুলেল শুভেচ্ছায় বরণ Logo শার্শায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ৩ দিন ব্যাপী ক্লাইমেট প্রযুক্তির মেলা Logo সার সংকট নেই, মন্ত্রীর দাবি, মাঠে উল্টো চিত্র, সার নিয়ে হযবরল অবস্থা, সড়ক অবরোধে কৃষক Logo বেনাপোলে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার Logo গফরগাঁও পৌরসভার নিরাপত্তায় ২৪ ঘন্টা সিসিটিভি মনিটরিং চালু Logo বকশীগঞ্জের রাজনীতিতে সাবেক মেয়র নজরুলকে ঘিরে চলছে আলোচনা Logo সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি Logo ডাঃ শফিকুরের প্রশ্ন, মেয়রের জবাব Logo জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য-বিএনপি নেতা আনিসুর রহমান
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে গাছের চারা বিতরণ

 হারুনুর রশিদ , সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: / ১০২ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৫:৪৭ পূর্বাহ্ণ

 প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নওগাঁর সাপাহারে বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানে একশত পিচ ফজল, ঔষধিসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার সকালে সাপাহার উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিমের উদ্যোগে উপজেলার বিভিন্ন সরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে এসব চারা বিতরণ করা হয়। বিতরণ করা চারার মধ্যে ছিল নিম, অর্জুন, জাম ও জলপাইসহ বিভিন্ন প্রজাতির গাছ। সাপাহার উপজেলা পরিষদ চত্বরে রোপণের জন্য ২৬টি গাছের চারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজের হাতে তুলে দেন আব্দুর রহিম। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে রোপণের জন্য ১৫টি, তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ে ১২টি, মির্জাপুর দাখিল মাদ্রাসায় ১৫টি এবং গৌরীপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ৩৫টি গাছের চারা বিতরণ করা হয়। চারা বিতরণকালে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম বলেন, “বৃক্ষ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে সবাইকে নিজ নিজ জায়গা থেকে বেশি বেশি গাছ লাগাতে হবে এবং লাগানো গাছের পরিচর্যা করতে হবে।” তিনি আরও বলেন, শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোকে নিয়মিত পরিচর্যার মাধ্যমে বড় করে তুলতে হবে। পরিবেশ রক্ষায় সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST