শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ মহানগর শাখার আহবায়ক পদে C N A  জেলা প্রতিনিধি নূরে আলম মনোনীত Logo চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo আশার উদ্যোগে মৎস্যচাষে উন্নয়নের বার্তা: নওয়াপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

পেট্রাপোলে রয়েল মৈত্রী বাস থেকে ছয় কেজি ৯৫০ ওজনের ৫১ পিছ স্বর্ণের বার উদ্ধার

মোস্তাফিজুর রহমান, বেনাপোল প্রতিনিধিঃ / ১৭০৪ Time View
Update : বুধবার, ১০ মে, ২০২৩, ৩:৫০ পূর্বাহ্ণ

 যশোরের বেনাপোল বিপরীতে ভারতের পেট্রাপোল সীমান্ত থেকে আবারও উদ্ধার হয়েছে প্রায় সাত কেজি স্বর্ণের বার। আগরতলা-ঢাকা-কলকাতা মধ্যে চলাচলকারী যাত্রীবাহী রয়েল মৈত্রী বাস সার্ভিসের ইঞ্জিনের ভেতর লুকিয়ে স্বর্ণের চালান নিয়ে যাচ্ছিলেন চালক মোস্তফা ও হেলপার মতিউর রহমান আকন্দ। এ সময় সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইসিপি পেট্রাপোল ১৪৫ ব্যাটালিয়নের বিএসএফের সদস্যরা চালক এবং হেলপারকে আটক করে। সোমবার (৮ মে) দুপুরে বিএসএফ সদস্যরা বাংলাদেশ-ভারত সরাসরি চলাচলকারী আন্তর্জাতিক বাস পরিষেবা রয়েল মৈত্রী বাসে তল্লাশি করেন। পরে ইঞ্জিনকভারে লুকায়িত অবস্থায় ছয় কেজি ৯৫০ ওজনের ৫১ পিস স্বর্ণবার উদ্ধার করে। যার মূল্য ভারতীয় মূল্য চার কোটি ২৩ লাখ ৬৪ হাজার ৮৮২ রুপি। এর আগে ৭ জানুয়ারি ভারতে পেট্রাপোল চেকপোস্টে বেনাপোল থেকে ছেড়ে যাওয়া কলকাতাগামী এন আর ট্রাভেলস শ্যামলী বাস থেকে ৩০টি স্বর্ণের বার উদ্ধার করে বিএসএফ। বিজিবির বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের কমান্ডার মাহবুবুর রহমান জানান, শুনেছি ভারতের ওপারে একটি বাস তল্লাশি করে স্বর্ণ উদ্ধার করেছে বিএসএফ। এর বেশি কিছু জানতে পারিনি তিনি। এদিকে স্বর্ণ আটকের পর পরই বেনাপোল চেকপোস্টের রয়েল মৈত্রী পরিবহন কাউন্টারের অনেকে গা ঢাকা দিয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST