শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo বড়াইগ্রামে জামায়াতের বিশাল গণমিছিল: ‘জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে’ Logo ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান Logo ৫ ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য আটক করেছে বিজিবি Logo ডিহি ইউনিয়নে জনসেবায় পরিচিত মুখ মোঃ ওলিয়ার রহমান সরদার, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাড়ছে আলোচনা Logo গাইবান্ধা জেনারেল হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, অনিয়মে ক্ষোভ—ব্যবস্থা নেওয়ার আশ্বাস Logo উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভায় এমপি আজীজুর রহমান : ব্যবসায়িক চিন্তা ছেড়ে মানবিক সেবা দিন Logo সাপাহারে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারা রোপণ Logo নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। Logo সাপাহারে প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টারের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

পুলিশ কনস্টেবল পদে নিয়োগ কার্যক্রমের ১ম দিনে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সম্পন্ন। মোঃ মঈনুল ইসলাম মিন্টু স্টাফ রিপোটার নড়াইল।

Reporter Name / ২৫০৪ Time View
Update : শনিবার, ২ এপ্রিল, ২০২২, ৪:৫৮ অপরাহ্ণ

নড়াইলে

“চাকরি নয়, সেবা”- প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন নিয়মে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে অদ্য ২৯ মার্চ মঙ্গলবার সকাল ৮:০০ ঘটিকা হতে দিনব্যাপী নড়াইল পুলিশ লাইন্স মাঠে অত্র জেলার প্রিলিমিনারি স্ক্রীনিং এ বাছাইকৃত যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ কার্যক্রম সম্পন্ন হয়।

নিয়োগ বোর্ডের সভাপতি জনাব প্রবীর কুমার রায়, পিপিএম (বার), পুলিশ সুপার নড়াইল মহোদয় প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ পুলিশের মাননীয় আইজিপি মহোদয়ের নেতৃত্বে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন করা হবে। তিনি আরও বলেন, আধুনিক, জনবান্ধব ও সেবাধর্মী পুলিশি ব্যবস্থা বিনির্মাণের লক্ষ্যে স্বচ্ছ ও নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ পুলিশে সবচেয়ে যোগ্য, মেধাবী ও সেরা প্রার্থীদের নির্বাচন করা হবে। এ সময় তিনি সকল প্রার্থীদের নিয়োগ সংক্রান্ত ব্যাপারে কোন প্রকার আর্থিক লেনদেনে না জড়ানোর পরামর্শ দেন।

এ সময় জনাব মোঃ মনিরুজ্জামান, পুলিশ সুপার, এআইজি, ইনোভেশন অ্যান্ড বেস্ট প্রাকটিস, প্রতিনিধি, পুলিশ হেডকোয়াটার্স, ঢাকা; নিয়োগ বোর্ডের সদস্য জনাব মোহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ, মাগুরা এবং জনাব মোঃ রাসেলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, সদর, বাগেরহাট; ডাঃ অনিন্দিতা ঘোষ ও ডাঃ সুব্রত হালদার, মেডিকেল অফিসার, সিভিল সার্জন অফিস, নড়াইল সহ নিয়োগ কার্যক্রম সংশ্লিষ্ট নড়াইল জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST