সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo বড়াইগ্রামে জামায়াতের বিশাল গণমিছিল: ‘জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে’ Logo ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান Logo ৫ ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য আটক করেছে বিজিবি Logo ডিহি ইউনিয়নে জনসেবায় পরিচিত মুখ মোঃ ওলিয়ার রহমান সরদার, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাড়ছে আলোচনা Logo গাইবান্ধা জেনারেল হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, অনিয়মে ক্ষোভ—ব্যবস্থা নেওয়ার আশ্বাস Logo উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভায় এমপি আজীজুর রহমান : ব্যবসায়িক চিন্তা ছেড়ে মানবিক সেবা দিন Logo সাপাহারে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারা রোপণ Logo নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। Logo সাপাহারে প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টারের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

পাকিস্তানে বিলাওয়াল পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেবেন

Reporter Name / ২৫৪৬ Time View
Update : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২, ৫:২১ পূর্বাহ্ণ

হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃইমরান খানের বিদায়ের পর নতুন প্রধানমন্ত্রী হয়েছেন শাহবাজ শরিফ। গত ১৯ এপ্রিল দেশটির নতুন কেন্দ্রীয় মন্ত্রিসভার শপথগ্রহণও অনুষ্ঠিত হয়েছে। সেদিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কেউ শপথ নেননি। তবে দু-এক দিনের মধ্যে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো।পিপিপি নেতা ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের উপদেষ্টা কামার জামান কায়রা শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন।পাকিস্তানের নতুন কেন্দ্রীয় মন্ত্রিসভার শপথের দিন বিলাওয়াল উপস্থিত ছিলেন। কিন্তু তিনি সেদিন শপথ নেননি। নতুন কেন্দ্রীয় মন্ত্রিসভায় সেদিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কেউ শপথ নেননি। তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন পিপিপির হিনা রব্বানি খার। পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল এই মন্ত্রণালয়ের মন্ত্রী হতে পারেন বলে তখন থেকেই গণমাধ্যমে খবর আসছিল।পাকিস্তানের নতুন সরকারের তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব পরে নিশ্চিত করেন, পিপিপি চেয়ারম্যান দেশে ফেরার পর তিনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেবেন। লন্ডনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কামার জামান কায়রা বলেন, পাকিস্তানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সর্বোচ্চ নেতা নওয়াজ শরিফের সঙ্গে দুই দফায় বৈঠক করেছেন বিলাওয়াল। এই বৈঠক শেষে বিলাওয়াল পাকিস্তানের উদ্দেশে রওনা হয়েছেন। পাকিস্তানের বর্তমান ক্ষমতাসীন জোট সরকারের প্রধান দুই শরিক পিএমএল-এন ও পিপিপি। নওয়াজ ও বিলাওয়ালের মধ্যে সবশেষ বৈঠকের পর দুই দলের পক্ষ থেকে একটি যৌথ বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, গণতন্ত্রের সাংবিধানিক বিজয়ের পর আইনের শাসন, পার্লামেন্টের কর্তৃত্ব প্রভৃতি বিষয় নিয়ে দুই নেতা আলোচনা করেছেন। সংকট মোকাবিলায় তারা ঘনিষ্ঠভাবে কাজ করতে সম্মত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST