শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo গাইবান্ধা সরকারি কলেজে নববর্ষের রঙিন আয়োজনে প্রাণের উচ্ছ্বাস Logo বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন Logo পহেলা বৈশাখে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন সারসা বার্তার সম্পাদক আব্দুস সালাম গফ্ফার Logo ময়মনসিংহ বিভাগে CNA (Corruption News Agency) চ্যানেলের দায়িত্ব অর্পণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo দেশবরেণ্য আইনজীবী লুৎফর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, আইনী সহযোগিতা প্রাপ্তিতে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন Logo তেল সংকটে পরিবহন খাতে অস্থিরতা Logo ভুয়া ওয়ারেন্টে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক গ্রেপ্তার, ১৮ ঘণ্টা পর আদালতে মুক্তি Logo পঁয়তাল্লিশ লক্ষ চৌদ্দ হাজার চারশত পঁচিশ) টাকা মু্ল্যের ২৪০.৬০ গ্রাম ওজনের ০২টি স্বর্ণের বারসহ ০১ জন আসামী আটক করেছে বিজিবি
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

নোয়াখালীতে বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মেহেদী হাসান কে সংবর্ধনা প্রদান

Reporter Name / ১৫২১ Time View
Update : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩, ২:২৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার নোয়াখালীর চাটখিলে কর্মরত প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়া সাংবাদিকদের পক্ষ থেকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বৃহত্তম নোয়াখালীর কৃতি সন্তান দৈনিক আমাদের সময় পত্রিকায় উপজেলা প্রতিনিধি সাংবাদিক মেহেদী হাসান রুবেল ভূঁইয়াকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকাল ৫টায় চাটখিল উপজেলা প্রেসক্লাবের মিলনায়তনে বিএমএসএফ চাটখিল শাখার সাধারণ সম্পাদক ও উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ইয়াসিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দৈনিক তৃতীয় মাত্রা ও দৈনিক যায়যায় কাল পত্রিকার জেলা প্রতিনিধি ম.ব.হোসাইন নাঈম, নোয়াখালীর বার্তার সম্পাদক সাইফুল ইসলাম রিয়াদ, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম হাছান, উপজেলা বিএমএসএফ এর কোষাধ্যক্ষ আনোয়ারুল আজিম, দৈনিক অনন্ত বাংলার বিশেষ প্রতিনিধি মাহবুবুর রহমান পিংকু, দৈনিক গণকন্ঠের উপজেলা প্রতিনিধি মনির হোসেন সোহেল, আলী হোসেন হিরণ প্রমূখ। অপরদিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় নোয়াখালীর চাটখিল উপজেলা প্রেসক্লাবে বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মেহেদী হাসান রুবেল ভূঁইয়াকে উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বাবরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল কাননের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আনিছ আহমেদ হানিফ, ইয়াছিন চৌধুরী, দৈনিক তৃতীয় মাত্রার জেলা প্রতিনিধি ম.ব.হোসাইন নাঈম, যুগ্ম-সাধারন স্বপন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম হাছান, দপ্তর সম্পাদক নূর হোসেন খোকন, আনোয়ারুল আজিম, মনির হোসেন সোহেল, মৃণাল কান্তি দাস প্রমূখ। বক্তারা জানান, চাটখিলের কৃতি সন্তান মেহেদী হাসান রুবেল সারা বাংলাদেশের সাংবাদিকদের এক বিশাল দায়িত্ব পেয়েছে। সেই সাথে নির্যাতিত নিপীড়িত সাংবাদিকদের পাশে থাকবেন এবং বাংলাদেশে মফস্বল সাংবাদিক ফোরাম সাধারণ সম্পাদক হিসেবে কাজ করে চাটখিলের সুনাম অক্ষুন্ন রাখবেন। বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান রুবেল ভূঁইয়াকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাটখিল আজম বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আনোয়ার হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST