শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ​নেত্রকোনায় প্রয়াত মুক্তিযোদ্ধার স্ত্রীর উপর বর্বরোচিত হামলা, আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ হাসপাতালে স্থানান্তর Logo বিজেসির সভায় পূর্বের চট্টগ্রাম বিভাগীয় কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা, নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত Logo সাপাহারে পূর্ব শত্রুতার জেরে দম্পতির ওপর হামলা, গুরুতর আহত Logo আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন Logo ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী Logo নেত্রকোনায় সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন, প্রত্যাহারের দাবি Logo তালা বাজার পেশাজীবি মোটরসাইকেল চালকের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন- সভাপতি মুসা,সম্পাদক মোস্তফা, কোষাধ্যক্ষ জাকির Logo শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-০১ জন Logo শার্শায় গণধর্ষণ মামলার তিন আসামি দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার, অভিযান অব্যাহত Logo সাপাহারে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

নেত্রকোণা জেলা ছাত্রদলের নব কমিটির সদস্য সাখাওয়াত হোসেন তালুকদার সজিব

Reporter Name / ২৩৬ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬, ৩:৫০ পূর্বাহ্ণ

 শামীম তালুকদার, নেত্রকোণা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরিত ১ মে ২০২৬ তারিখে নেত্রকোণা জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের একটি পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অনিক মাহবুব চৌধুরী এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শামছুল হুদা শামীম। ওই পুর্ণাঙ্গ কমিটির সদস্য পদে নির্বাচিত হয়েছেন সাখাওয়াত হোসেন তালুকদার সজিব। সাখাওয়াত হোসেন তালুকদার সজিব, নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার ২নং আশুজিয়া ইউনিয়নের বাসিন্দা। তিনি উক্ত ইউনিয়ন জাতীয়তাবাদী দলের সাবেক সফল আহ্বায়ক, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা এমপি নুরুল আমিন এমপি হতে টানা কয়েকবার জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক দায়িত্ব পালন করেছেন প্রবীণ নেতা মতিউর রহমান তালুকদার। তারই কনিষ্ঠ পুত্র জেলা ছাত্রদলের সদস্য নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত ছাত্রনেতা বলেন, “ছাত্রদলের এই নতুন কমিটি দলের আদর্শ রক্ষা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে আগামী আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি আরও বলেন, “ত্যাগী ও মেধাবী ছাত্রদের সমন্বয়ে গঠিত এই কমিটি সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করবে বলে আমরা বিশ্বাস করি।” কমিটিতে সদস্য হিসেবে মনোনীত করায় তিনি জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন নেতৃত্ব গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করতে অগ্রণী ভূমিকা পালন করবে। তিনি দেশবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST