শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বাংলাদেশ প্রেসক্লাব গৌরীপুর উপজেলা শাখায় মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo ডাক বাংলা প্রকাশনী’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী, গ্রন্থের মোড়ক উন্মোচন ও লেখক সংবর্ধনা ২০২৬ অনুষ্ঠিত: Logo ১৩৫ টাকায় ৯ শতক জমি, ৬৫ বছরের আইনি লড়াই শেষে মালিকানা Logo সবজির দাম চড়া, স্বস্তি নেই ডিম-পেঁয়াজেও Logo সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে গেটকা প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo জন্ম নেওয়া শিশুকে অস্বীকার স্বাস্থ্য কর্মকর্তা কারাগারে Logo লোহাগাড়ায় লাঠির আঘাতে মাদরাসা সুপার নিহত Logo মা দিবসে পৃথিবীর সকল মাকে জানাই অনেক অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা Logo নেত্রকোণার  পূর্বধলায় রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে ওসির মাদক ও জুয়ামুক্ত  সমাজ গড়তে মত বিনিময় Logo সাপাহারে অধ্যক্ষ মাহবুব আলমের শিক্ষা প্রতিষ্ঠানে ৩ লাখ টাকার বরাদ্দ, প্রশংসায় এমপি মোস্তাফিজুর
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

নেত্রকোণায়  ৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ৯৬ Time View
Update : শনিবার, ২ মে, ২০২৬, ২:২৯ অপরাহ্ণ

শামীম তালুকদার,নেত্রকোণা  নেত্রকোণায়  ৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় সিংহের বাংলা ইউনিয়ন পরিষদে নেত্রকোণা মডেল থানা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন,স্বজল কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নেত্রকোণা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মায়িশা হান্নানা এ এস পি (শিক্ষানবিশ )নেত্রকোণা, আল মামুন, অফিসার ইনচার্জ, নেত্রকোণা মডেল থানা,বাংলাদেশ প্রেসক্লাব,ময়মনসিংহ বিভাগীয় সভাপতি শামীম তালুকদার, ডেইলি নেত্র নিউজের সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মেহেদী হাসান। এস আই মোঃ আলমগীর মুনসুর, বিট ইনচার্জ, ৪নং সিংহের বাংলা ইউনিয়ন, সহঃ বিট অফিসার, এএসআই আমিনুল ইসলাম নেত্রকোণা মডেল থানা,  অত্র ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. আব্দুর রাজ্জাক ও  ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক  সাইফুল ইসলাম, ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শামীম মিয়া। ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এরশাদুল হক, ইউনিয়ন কৃষকদলের সভাপতি একলাছ মেম্বার, ইউনিয়ন যুবদলের আহবায়ক আমিনুল ইসলাম রুবেল, বিএনপি নেতা বায়তুল, বিএনপি নেতা আবদুল কাদির, ফজলুর রহমান সেলিম তালুকদার, প্রভাষক   সিরাজুল ইসলাম খান সোহেল সহ অত্র এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।  এ সময় বক্তারা   মাদক, চুরি,  জুয়া,    ইভটিজিং, বাল্যবিবাহ,  সামাজিক অবক্ষয় ও  বিভিন্ন সমস্যা এবং সমাধান প্রসঙ্গে  কথা বলেন। উল্লেখ্য,অপরাধ দমনে পুলিশের সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার একটি কার্যকর ব্যবস্হাই হচ্ছে বিট পুলিশিং। এর আওতায় থানা এলাকাকে ছোট ছোট ভাগ বা বিট -এ বিভক্ত করে নির্দিষ্ট পুলিশ সদস্যকে এস আই বা এ এস আই দায়িত্বরত হিসেবে নিয়োগ দেয়া হয়। বিট পুলিশিংয়ের মূল লক্ষ্য হচ্ছে জনসম্পৃক্ততা বৃদ্ধি, দ্রুত সেবা,অপরাধ প্রতিরোধ, তথ্য সংগ্রহ,জবাবদিহি ইত্যাদি। সত্যিকথা বলতে কি– পুলিশের সাথে জনগণের দূরত্ব কমিয়ে নিরাপত্তা নিশ্চিত করাই এই পদ্ধতির মূল কাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST