বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

নেত্রকোণায় মাধ্যমিক পর্যায়ে ৫১ তম গ্রীষ্মকালীণ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

Reporter Name / ৮৭২ Time View
Update : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ২:৪৪ পূর্বাহ্ণ

 শামীম তালুকদার, নেত্রকোণা ‘সুস্থ দেহে সুন্দর মন’-জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতি, নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে ১৬ অক্টোবর, বুধবার স্হানীয় দত্ত উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে মাধ্যমিক পর্যায়ে ৫১ তম গ্রীষ্মকালীণ ক্রীড়া প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান। জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জেলা পর্যায়ে নেত্রকোণায় ১৪ অক্টোবর থেকে ৫১ তম গ্রীষ্মকালীণ ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়ে কাবাডি খেলা শেষে পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দাবা,সাঁতার ও কাবাডি এ-ই ৩ টি ইভেন্টে নেত্রকোণা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে দাবা,সদর উপজেলা পুকুরে সাঁতার ও দত্ত উচ্চ বিদ্যালয় মাঠে কাবাডি খেলা প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণী ও সমাপনীর মাধ্যমে জেলা পর্যায়ে গ্রীষ্মকালীণ ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয়। এতে জেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়ামোদী ছাত্র -ছাত্রীরা অংশগ্রহণ করে। জেলা শিক্ষা অফিসার জুবায়ের ছাঈদ এর সভাপতিত্বে ও নেত্রকোণা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহী নূর কবির মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোণা জেলা প্রশাসক বনানী বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা ইয়াসমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম, জেলা ক্রীড়া অফিসার সেতু আক্তার। প্রতিযোগিতায় ইভেন্টের আহ্বায়কের দায়িত্বে ছিলেন দত্ত উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: মজিবুর রহমান ও সদরের এম এ হামিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফায়েল হোসেন। প্রধান অতিথির বক্তব্যে নেত্রকোণার জেলা প্রশাসক বনানী বিশ্বাস বলেন,পড়াশোনার পাশাপাশি শরীর ও মন কে সুস্থ রাখতে ছাত্র -ছাত্রীদের সঠিক নিয়মে খেলাধুলা করতে হবে। এতে শরীর ও মন সুস্থ, সুন্দর ও সতেজ থাকবে। তিনি পড়ালেখা, খেলাধুলায় মনোযোগী হতেও ছাত্র -ছাত্রীদের তাগিদ দেন।নেত্রকোণার ছেলেমেয়েরা একদিন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গৌরব অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা ইয়াসমিন, জেলা শিক্ষা অফিসার জুবায়ের ছাঈদ,দত্ত উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো:মজিবুর রহমান প্রমুখ। কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় বালক দলে নেত্রকোণা সদরের দত্ত উচ্চ বিদ্যালয় ও বালিকা দলে লক্ষীগন্জ উচ্চ বিদ্যালয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন নেত্রকোণা জেলা প্রশাসক বনানী বিশ্বাস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST