শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo চট্টগ্রামে ৬ মাসে বন্ধ ৯১ পোশাক কারখানা Logo সারসা বার্তার জরুরি সভা অনুষ্ঠিত, ৩০ আগস্ট প্রতিনিধি সম্মেলনের সিদ্ধান্ত Logo গফরগাঁয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান Logo ময়মনসিংহের ত্রিশালে তিন শত শিক্ষার্থীদের ‘সাহিয়া-মজিদ শিক্ষাবৃত্তি প্রদান Logo সাপাহারে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ Logo নবীগঞ্জের সরকারী কবরস্থানের দুটি গাছ কেটে বিক্রি। ইউএনও এর কাছে অভিযোগ দায়ের Logo রাজশাহী কলেজ ছাত্রদলের কমিটি গঠনে জীবনবৃত্তান্ত সংগ্রহ Logo মধ্য আমড়াগাছিয়া সঃপ্রাঃ বিদ্যালয়ের সভাপতি হলেন শান্তা মনি Logo মণিরামপুরে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণের অভিযোগ, ১৯ দিনেও মামলা নেই, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন Logo বাংলাদেশ প্রেসক্লাব, শ্যামগন্জ শাখার সাংগঠনিক উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

নেত্রকোণায় বীর মুক্তিযোদ্ধা টাইগার সিদ্দিক স্মরণ সভা

Reporter Name / ২৪৮০ Time View
Update : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২, ৩:৪৬ পূর্বাহ্ণ

শামীম তালুকদার, ব্যুরো চীফ মহান স্বাধীনতা যুদ্ধে সর্বাধিক যুদ্ধ পরিচালনাকারী বীর মুক্তিযোদ্ধা আবু সিদ্দিক আহমেদে এঁর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় নেত্রকোণা সদরে বীর মুক্তিযোদ্ধার নিজ বাড়ি নারিয়াপাড়া ফয়জুল উলুম মাদ্রাসায় তার স্মরণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে দোয়া মাহফিল, সকাল ১০ টায় তাঁর কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সাহিত্য গবেষক আলী আহম্মদ আইয়ুব এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, বীর মুক্তিযোদ্ধা আবু আক্কাস আহমেদ, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, অধ্যাপক ননীগোপাল সরকার,বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামীলাীগ নেতা আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, এডভোকেট আব্দুল হান্নান রঞ্জন, হাওরবন্ধু মোঃ ইকবাল হুসেন, কবি তানভীর জাহান চৌধুরী প্রমুখ। বীর মুক্তিযোদ্ধারা তাঁদের বক্তব্যে বলেন, বীর মুক্তিযোদ্ধা আবু সিদ্দিক আহমেদ ছিলেন অসীম সাহসী একজন মানুষ, মুক্তিযুদ্ধকালীন সময় তিনি টাইগার কোম্পানির কমান্ডার ছিলেন, তিনি জেলায় সর্বাধিক সন্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছেন। বীর মুক্তিযোদ্ধা আবু সিদ্দিক দীর্ঘদিন ইউপি চেয়ারম্যান ছিলেন, সেসময় তিনি অন্যায়ের সাথে মাথানত করেননি। তাঁর পরিবার নেত্রকোণা জেলার সর্ববৃহৎ মুক্তিযোদ্ধা পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST