বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo গাইবান্ধা সরকারি কলেজে নববর্ষের রঙিন আয়োজনে প্রাণের উচ্ছ্বাস Logo বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

নেত্রকোণায় ফসল রক্ষা বাঁধ সংস্কারে অনিয়ম, অব্যবস্থাপনার অভিযোগে মানববন্ধন

Reporter Name / ৬৩৩ Time View
Update : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫, ২:১১ অপরাহ্ণ

  শামীম তালুকদার, নেত্রকোণা  নেত্রকোণায় ফসল রক্ষা বাঁধের কাজে অনিয়ম, অব্যবস্থাপনা ও নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ার প্রতিবাদে মানববন্ধন হয়েছে।  শনিবার বেলা ১১টায় জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে হাওর বাঁচাও আন্দোলনের ব্যানারে এ মানববন্ধন হয়৷ এতে হাওর বাঁচাও আন্দোলনের সভাপতি মোঃ অহিদুর রহমানের সভাপতিত্বে ও পরিচালনা করেন প্রভাষক সুমন আহমেদ। মানববন্ধনে বক্তব্য  রাখেন, হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির  সাংগঠনিক সম্পাদক মোনায়েম খান, সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক অলি উল্লাহ,   জেলা কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল আলম জামাল, বাংলাদেশ প্রেসক্লাবের ময়মনসিংহ বিভাগীয় সভাপতি, সাংবাদিক শামীম তালুকদার,  এডভোকেট জহিরুল ইসলাম রানা, জেলা হাওর বাঁচাও আন্দোলন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রউফ শাহিন,শামছুদ্দোহা ফরিদ, সাংবাদিক মহিউদ্দিন তালুকদার , কাজী শফিউল আলম জুয়েল প্রমুখ। এসময় বাঁধ সংস্কার কাজে অনিয়ম, অব্যবস্থাপনার অভিযোগ এনে বক্তারা বলেন, প্রতিবারের ন্যায় এবারও পর্যাপ্ত বরাদ্দ দেয়া হলেও নির্ধারিত সময়ে কাজ শেষ হয়নি। ফলে আগাম বন্যায় ফসলহানীর সম্ভাবনা রয়েছে যা কৃষকদের জন্য হতাশাজনক। তাই অতিদ্রুত যথাযথ ভাবে বাঁধ সংস্কার কাজ সম্পন্ন করার দাবি জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST