বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালা বাজার পেশাজীবি মোটরসাইকেল চালকের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন- সভাপতি মুসা,সম্পাদক মোস্তফা, কোষাধ্যক্ষ জাকির Logo শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-০১ জন Logo শার্শায় গণধর্ষণ মামলার তিন আসামি দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার, অভিযান অব্যাহত Logo সাপাহারে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত Logo খালপাড় ও সরকারি জায়গা দখলের অভিযোগ, মেয়রের হস্তক্ষেপ চান এলাকাবাসী Logo নেত্রকোনায় সম্মিলিত মানবাধিকার জোটের সাংগঠনিক উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo রামগতিতে ব্যবসায়ীকে হুমকি দিয়ে দোকানে আগুন, ১০ লক্ষাধিক টাকার ক্ষতি! Logo সাপাহারে সীমান্তবর্তী এলাকায় সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে মতবিনিময় সভা Logo নেত্রকোনায় সৈকত সরকারের ছবিসহ প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo বকশীগঞ্জে বিরোধের জেরে বিষ দিয়ে পাট ক্ষেত পোড়ানোর অভিযোগ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

নেত্রকোণার  পূর্বধলায় রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে ওসির মাদক ও জুয়ামুক্ত  সমাজ গড়তে মত বিনিময়

Reporter Name / ২৩৮ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬, ১২:৫৬ অপরাহ্ণ

 শামীম তালুকদার, নেত্রকোণা  নেত্রকোণার পূর্বধলায় মাদক ও জুয়া নির্মূলসহ জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কর্মরত সাংবাদিকদের সাথে বিশেষ মতবিনিময় সভা করেছেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।  শনিবার (৯, মে) রাত ৯টায় পূর্বধলা রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।  সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কঠোর অবস্থানের কথা তুলে ধরার পাশাপাশি অপরাধ দমনে সাংবাদিকদের গঠনমূলক ও বস্তুনিষ্ঠ সহযোগিতা আহ্বান জানানো হয়। প্রধান আলোচকের বক্তব্যে ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, “মাদক ও জুয়া সমাজের তরুণ প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এই অপশক্তি নির্মূলে আমরা ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছি। অপরাধী যে-ই হোক না কেন আইনের ঊর্ধ্বে কাউকে স্থান দেওয়া হবে না। তবে সমাজ সংস্কারে পুলিশের একার প্রচেষ্টা যথেষ্ট নয়। সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে পুলিশের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে অপরাধী শনাক্তকরণ ও অভিযান পরিচালনা সহজ হবে এবং একটি নিরাপদ জনপদ গড়া সম্ভব হবে।” পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক ও দৈনিক একুশে সংবাদ প্রতিনিধি ছাইদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দৈনিক ইকরা প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব অধ্যক্ষ শফিকুজ্জামান, জ্যেষ্ঠ সাংবাদিক ও দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি ইসমাইল হোসেন খোকন, দৈনিক সংলাপের জেলা প্রতিনিধি নূর উদ্দিন মন্ডল দুলাল, দৈনিক আলোকিত বাংলাদেশের প্রতিনিধি ও রিপোর্টার্স ক্লাবের সদস্য সচিব খাইরুল ইসলাম, দৈনিক কালবেলা  প্রতিনিধি হাবিবুর রহমান, সাব-ইন্সপেক্টর (এসআই) রফিকুল ইসলাম, দৈনিক যুগান্তর প্রতিনিধি খান রাসেল এবং বাংলাদেশ সমাচারের প্রতিনিধি আমিনুল ইসলাম মন্ডল। সভায় আরও উপস্থিত ছিলেন আই নিউজ বিডি’র জেলা প্রতিনিধি মো. মোশাহিদুর রহমান উজ্জ্বল, দৈনিক জবাবদিহি, নেত্রকোণা প্রতিনিধি সাগর আহমেদ জজ , ইকরা প্রতিদিনের স্টাফ রিপোর্টার আল-আমিন শেখ, দৈনিক খবর সব রকম প্রতিনিধি  শাহজাহান মিয়া এবং মাটি ও মানুষ পত্রিকার বিশেষ প্রতিনিধি হারাধন সূত্রধরসহ স্থানীয় গণমাধ্যমকর্মীবৃন্দ। সভায় সাংবাদিকরা এলাকার বিদ্যমান বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সমস্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির নানা দিক তুলে ধরেন এবং পূর্বধলার শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সর্বোচ্চ তথ্যগত সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সেই সাথে রিপোর্টার্স ক্লাবের কংস স্মরণিকা মোড়ক  হাতে তুলে দেন সক্রিয় সাংবাদিকবৃন্দ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST