বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo আশার উদ্যোগে মৎস্যচাষে উন্নয়নের বার্তা: নওয়াপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

নেত্রকোণায় নারী সাংবাদিক নিহতের ঘটনায় প্রধান আসামি ২৪ ঘন্টার মধ্যে গাজীপুর থেকে গ্রেফতার

Reporter Name / ১৫৫৫ Time View
Update : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩, ১২:৪০ অপরাহ্ণ

 শামীম তালুকদার, ব্যুরো চীফ মামলা রুজুর ২৪ ঘন্টার মধ্যে মোটরসাইকেলের ধাক্কায় নারী সাংবাদিক নিহতের ঘটনায় প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার হয়েছে। গত ২০ সেপ্টেম্বর (বুধবার) ভোর আনুমানিক ৪.৩০ ঘটিকায় নেত্রকোণা মডেল থানাধীন বাহিরচাপড়া এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় একজন নারী ফটো সাংবাদিক নিহতের ঘটনা ঘটে। পরবর্তীতে নিহতের মেয়ে তানজিলা আক্তার মীম (১৯)এর অভিযোগের প্রেক্ষিতে সড়ক পরিবহন আইনে অজ্ঞাতনামা মোটরসাইকেল চালকের নামে একটি মামলা রুজু করা হয়। নেত্রকোণা পুলিশ সুপার মো:ফয়েজ আহমেদ উক্ত মামলায় জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতারের নির্দেশ প্রদান করেন। এর পরিপ্রেক্ষিতে আসামি সনাক্তের চেষ্টা ও গ্রেফতারে মাঠে নামে নেত্রকোণা মডেল থানার একটি চৌকস টীম।তথ্য প্রযুক্তির সহায়তায় সনাক্ত করা হয় আসামি কে। অফিসার ইনচার্জের সঠিক তত্ত্বাবধানে এস আই ফরিদ আহমেদ সঙ্গীয় ফোর্সসহ গাজীপুর জেলার শ্রীপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার (২১সেপ্টেম্বর) ভোর ৬ ঘটিকায় উক্ত ঘটনায় জড়িত জাবির মিয়া জাভেদ (৩৫),পিতা:মৃত:আবদুল খালেক তালুকদার, সাং-নাড়িয়াপাড়া,এপি-রাজুর বাজার,থানা ও জেলা -নেত্রকোণাকে গাজীপুর জেলার শ্রীপুর থানার সালনা এলাকা থেকে গ্রেফতার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST