বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo সাপাহার থানায় ওসির দায়িত্ব হস্তান্তরে বিলম্ব, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় সেবাপ্রার্থীরা Logo সাপাহার থানার নবাগত ওসি শাহীন রেজাকে ফুলেল শুভেচ্ছায় বরণ Logo শার্শায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ৩ দিন ব্যাপী ক্লাইমেট প্রযুক্তির মেলা Logo সার সংকট নেই, মন্ত্রীর দাবি, মাঠে উল্টো চিত্র, সার নিয়ে হযবরল অবস্থা, সড়ক অবরোধে কৃষক Logo বেনাপোলে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার Logo গফরগাঁও পৌরসভার নিরাপত্তায় ২৪ ঘন্টা সিসিটিভি মনিটরিং চালু Logo বকশীগঞ্জের রাজনীতিতে সাবেক মেয়র নজরুলকে ঘিরে চলছে আলোচনা Logo সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি Logo ডাঃ শফিকুরের প্রশ্ন, মেয়রের জবাব Logo জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য-বিএনপি নেতা আনিসুর রহমান
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

নির্মাণাধীন সদরদপ্তরে অফিস করলেন সিএমপি কমিশনার

Reporter Name / ৫২৭ Time View
Update : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৪:০৯ পূর্বাহ্ণ

মোঃ মতিউর রহমান জেলা রিপোর্টার  লালদীঘির পাড়স্থ সিএমপি’র নির্মাণাধীন সদরদপ্তরেই কার্যক্রম শুরু করেছেন নগর পুলিশের কমিশনার হাসিব আজিজ। ইতোমধ্যে সম্পন্ন হওয়া একটি ফ্লোরে কয়েকজন সহকর্মীকে নিয়ে তিনি গতকাল অফিস করেছেন। এখন থেকে পুলিশ কমিশনারের কার্যালয় লালদীঘির পাড়স্থ সদরদপ্তর থেকে পরিচালিত হবে। আরো কয়েকজন শীর্ষ কর্মকর্তা কয়েকদিনের মধ্যে এই ভবনে অফিস করতে শুরু করবেন। তবে পুরো সিএমপির কার্যক্রম শুরু করতে আরো অন্তত একটি ফ্লোরের দরকার বলে জানিয়েছেন সিএমপি কমিশনার হাসিব আজিজ। সিএমপি সূত্র জানিয়েছে, লালদীঘির পাড়স্থ নবনির্মিত সিএমপি হেডকোয়ার্টার্সে নিজের কার্যক্রম শুরু করা উপলক্ষে গত রোববার ছোটখাটো করে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুলিশ কমিশনার সিএমপির শীর্ষ কর্মকর্তাদের নিয়ে ফিতা কেটে নিজের কার্যালয়ে প্রবেশ করেন। তবে সিএমপি সদরদপ্তরের আনুষ্ঠানিক উদ্বোধন আরো পরে হবে বলে জানিয়ে সূত্র বলেছে, স্বরাষ্ট্র উপদেষ্টা কিংবা পুলিশের আইজি সদরদপ্তর উদ্বোধন করবেন। পুলিশ কমিশনার সহকর্মী শীর্ষ কর্মকর্তাদের নিয়ে সিএমপি সদরদপ্তরে পৌঁছান। শুরুতে কমিশনারকে স্বাগত জানান সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্‌) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ হুমায়ুন কবির। পরে সিএমপির একটি চৌকস টিম পুলিশ কমিশনারকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ওয়াহিদুল হক চৌধুরী, উপ–পুলিশ কমিশনার (সদর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ–পুলিশ কমিশনার (এস্টেট এন্ড ডেভলপমেন্ট) মোহাম্মদ ফেরদৌস আলী চৌধুরীসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার হাসিব আজিজ বলেন, ভবনটির নির্মাণ পুরোপুরি শেষ হতে আরো সময় লাগবে। যে সব ফ্লোর ব্যবহারযোগ্য হবে সেগুলো আমরা ব্যবহার করতে শুরু করবো। উল্লেখ্য, সিএমপি সদরদপ্তরে ২০ তলা ভবন নির্মিত হচ্ছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST