শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বাংলাদেশ প্রেসক্লাব গৌরীপুর উপজেলা শাখায় মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo ডাক বাংলা প্রকাশনী’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী, গ্রন্থের মোড়ক উন্মোচন ও লেখক সংবর্ধনা ২০২৬ অনুষ্ঠিত: Logo ১৩৫ টাকায় ৯ শতক জমি, ৬৫ বছরের আইনি লড়াই শেষে মালিকানা Logo সবজির দাম চড়া, স্বস্তি নেই ডিম-পেঁয়াজেও Logo সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে গেটকা প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo জন্ম নেওয়া শিশুকে অস্বীকার স্বাস্থ্য কর্মকর্তা কারাগারে Logo লোহাগাড়ায় লাঠির আঘাতে মাদরাসা সুপার নিহত Logo মা দিবসে পৃথিবীর সকল মাকে জানাই অনেক অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা Logo নেত্রকোণার  পূর্বধলায় রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে ওসির মাদক ও জুয়ামুক্ত  সমাজ গড়তে মত বিনিময় Logo সাপাহারে অধ্যক্ষ মাহবুব আলমের শিক্ষা প্রতিষ্ঠানে ৩ লাখ টাকার বরাদ্দ, প্রশংসায় এমপি মোস্তাফিজুর
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

নিউইয়র্ক প্রবাসী সোনিয়ার সাথে ঘর বাঁধলেন এসআই টুটুল – ডিভোর্স দিলেন তানিয়াকে

Reporter Name / ২২৮২ Time View
Update : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২, ২:৪৫ পূর্বাহ্ণ

 হাকিকুল ইসলাম খোকন .যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ: দ্বিতীয় বিয়ে করলেন জনপ্রিয় সংগীতশিল্পী এস আই টুটুল। তার নতুন স্ত্রীর নাম শারমিন সিরাজ সোনিয়া। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে টুটুল ও দ্বিতীয় স্ত্রীর একটি ছবি পোস্ট করে এ খবর জানিয়েছেন সংগীত পরিচালক তানভীর তারেক। তানভীর তার পোস্টে লিখেছেন, ‘অভিনন্দন নববিবাহিত যুগলকে। শুভ কামনা রইল। এস আই টুটুল-শারমিন সিরাজ সোনিয়া দম্পতির প্রতি ভালোবাসা। ভালো থাকো তোমরা। সুখে কাটুক একটা জীবন।’ অনুরোধ জানিয়ে তানভীর এও লিখেছেন, ‘প্লিজ ইনবক্সে কেউ আমাকে প্রশ্ন করবেন না। দুজন ম্যাচিউরড মানুষ বিয়ে করেছে। দুজনই আমার পরিচিত। দুজন ফোনে জানালো। সামাজিকভাবে অভিনন্দন জানালাম। শুভেচ্ছা দিলাম। বাকি বিস্তারিত অথেনটিক গণমাধ্যমে পেয়ে যাবেন।’ শিল্পী এস আই টুটুলের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, চলতি বছরই তিনি শারমিন সিরাজ সোনিয়ার সঙ্গে সংসার পেতেছেন। সোনিয়া যুক্তরাষ্ট্র প্রবাসী। সেখানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। পাশাপাশি মিডিয়ার কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত। টুটুলের মতো সোনিয়ারও এটি দ্বিতীয় বিয়ে। তাহলে টুটুলের প্রথম স্ত্রী অভিনেত্রী তানিয়া? তার কী হলো? তিনি এখন সাবেক হয়ে গেছেন বলে খবর। অর্থাৎ, বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে এস আই টুটুল ও তানিয়ার। তবে কবে কীভাবে কী ঘটল, সে সব বিস্তারিত কিছু জানা যায়নি। ১৯৯৯ সালের ১৯ জুলাই একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিলেন এস আই টুটুল ও তানিয়া। সাবেক এই তারকা দম্পতির দুই সন্তান শ্রেয়াশ আহমেদ ও আরশ আহমেদ। দীর্ঘ ২২ বছর সংসার করার পর অবশেষে সবকিছু তছনস। ডিভোর্স ও বিয়ে প্রসঙ্গে এস আই টুটুল ঢাকা টাইমসকে বলেন, ‘আমি আর তানিয়া সেপারেট ছিলাম পাঁচ বছর। গত বছর আমাদের অফিসিয়াল ডিভোর্স হয়। এরপর কনসার্টসহ নানা কাজে নিউইয়র্কে যাতায়াত ছিল। সেখানে আরটিভির ‘বাংলা গায়েন’ থেকে সোনিয়ার সঙ্গে পরিচয়। দুজনই যেহেতু আমরা সিঙ্গেল এবং ম্যাচিউরড, তাই বিয়ের সিদ্ধান্ত নিই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST