বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে গাছের চারা বিতরণ Logo সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত Logo সাপাহারে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা Logo গৌরীপুরে নজরুল ইসলাম সরকার উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও পুরস্কার বিতরণ Logo সীমান্ত পাহাড়ার পাশাপাশি উদ্যোক্তা তৈরিতে বিজিবি,  সাপাহারে শুরু হলো মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ Logo বড়াইগ্রামে জামায়াতের বিশাল গণমিছিল: ‘জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে’ Logo ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান Logo ৫ ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য আটক করেছে বিজিবি Logo ডিহি ইউনিয়নে জনসেবায় পরিচিত মুখ মোঃ ওলিয়ার রহমান সরদার, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাড়ছে আলোচনা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

নিউইয়র্কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস : উত্তর আমেরিকা অভিবাসীদের ভূমিকা শীর্ষক আলোচনা হবে ১৫ সেপ্টেম্বর

Reporter Name / ১৬৪২ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩, ১২:৪৪ অপরাহ্ণ

হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃনিউইয়র্কে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস : উত্তর আমেরিকা অভিবাসীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে ১৫ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা সাতটায়। নিউইয়র্ক এর জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজা মিলনায়তনে ।এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটের মহাপরিচালক অধ্যাপক ড. হাকিম আরিফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন নিউইয়র্কে নবনিযুক্ত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল নাজমুল হুদা। খবর বাপসনিউজ ।আয়োজন সম্পর্কে ড. হাকিম আরিফ বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের এই স্বীকৃতির পেছনে উদ্যোক্তা হিসেবে ভূমিকা রেখেছেন উত্তর আমেরিকার অভিবাসী গুণীজনরা। প্রতিটি বড় কাজের পেছনে অনেক ইতিহাস থাকে। আমরা তা জানতে পারলে ভবিষ্যতে আরো বৃহৎ কাজ করা সম্ভব সম্মিলিতভাবে। এই আয়োজন এর মাধ্যমে আমরা সেই পথেই এগোবো। আয়োজক সংগঠন অভিবাসী বাঙালি নাগরিক সমাজ এর আহবায়ক নুরুল বাতেন বলেন, কানাডার দুজন অভিবাসীর উদ্যোগে বাংলাদেশ সরকার কর্তৃক প্রস্তাবের মাধ্যমে ১৯৯৯ সালে ইউনেস্কো বাংলাদেশের শহীদ দিবস একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। কানাডার অধিবাসী রফিকুল ইসলাম ১৯৯৫ সালে নিউইয়র্কে এসে দেখেছিলেন জাতিসংঘের সামনে এবং আমেরিকাব্যাপী আন্তর্জাতিকভাবে একুশে ফেব্রুয়ারি পালন করা হয়। সেখান থেকে তিনি উৎসাহ পেয়েছেন বলে নানান বক্তব্য বলেছেন। এ আয়োজন মূলত এ দিবস বাস্তবায়নে পিছনের কারিগরদের সম্মান জানানোর জন্য। এবারই প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিউটের কোন মহাপরিচালক বাংলাদেশ থেকে আমেরিকা সফরে এসেছেন। অনুষ্ঠানে আলোচক হিসেবে থাকবেন প্রবীন সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, মঞ্জুর আহমেদ, মুহম্মদ ফজলুর রহমান, নিনি ওয়াহেদ, হাসান ফেরদৌস এবং বিশ্বজিত সাহাসহ আরোও অনেক গুনীজন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST