শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ মহানগর শাখার আহবায়ক পদে C N A  জেলা প্রতিনিধি নূরে আলম মনোনীত Logo চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo আশার উদ্যোগে মৎস্যচাষে উন্নয়নের বার্তা: নওয়াপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

নিউইয়কের লং আইল্যান্ডের সাফোক কাউন্টিতে সম্মাননা পেলো গোলাম ফারুক শাহীন

Reporter Name / ১৭১৩ Time View
Update : শুক্রবার, ১২ মে, ২০২৩, ৩:৩০ পূর্বাহ্ণ

 হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃযুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির কুইনস ব্যোরোর লং আইল্যান্ডের সাফোক কাউন্টিতে প্রথমবারের মত সম্মাননা পেলো এমডিকিউ বাংলাদেশী কমিউনিটি এবং রাজনীতিক গোলাম ফারুক শাহীন ।লংআইল্যান্ডের ব্যাবিলন টাউন কর্তৃপক্ষ এই অনুষ্ঠানের আয়োজন করে।খবর বাপসনিউজ। সম্প্রতি পবিত্র রমজান মাসে বিপুল সংখ্যক মানুষের জন্য ইফতার ও বিভিন্ন সামাজিক ও মানবিক কাজের জন্য এই সম্মাননা দেয়া হয়। টাউন সুপারভাইজার রিচার্ড শেফার ও কাউন্সিলর ডুয়িন গ্রেগরি এই সম্মাননা গোলাম ফারুক শাহীনকে হস্তান্তর করেন। ব্যাবিলন টাউন হল অডিটরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মূল ধারার রাজনীতিবিদ ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট গোলাম ফারুক শাহীনের সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। এই সময় বক্তৃতায় গোলাম ফারুক শাহীন বলেন, এই আয়োজনে গর্বিত বাংলাদেশী কমিউনিটি। পরবর্তী প্রজন্মের জন্য এই ধরনের সম্মাননা অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে জানান কমিউনিটির প্রিয় মুখ ড. আবু হক । সামনের দিনগুলোতে বিভিন্ন কমিউনিটির মানুষ একটি বাগানের মত করে পুরো আমেরিকাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বলে মনে করেন আবু মেজবাহ উদ্দিন হেলাল। অন্যদিকে ব্যাবিলন টাউনের সুপারভাইজার রিচার্ড এইচ শেফারের মতে, দ্রুত অগ্রসরমান বাংলাদেশী কমিউনিটি অন্যদের কাছে অনুপ্রেরণামূলক কাজ করছে। এই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী এটিএম আমিন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার এএফএম রহমান শোয়েব, কমিউনিটির প্রিয় মুখ এমডি শওকত আলী মাষ্টার, ব্যবসায়ী রফিক খান ও ডুইন গ্রেগরিসহ অন্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST