সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

নারীসহ পাচার ৩ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত

Reporter Name / ২৬২৬ Time View
Update : সোমবার, ১৮ জুলাই, ২০২২, ১০:৫৬ পূর্বাহ্ণ

 মোস্তাফিজুর রহমান ,বেনাপোল প্রতিনিধিঃ যশোর বেনাপোল চাকরির প্রলোভনে দুই বছর আগে ভারতে পাচারের শিকার হওয়া বাংলাদেশি দুই পুরুষ ও এক নারীকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। শনিবার (১৬ জুলাই) সন্ধ্যায় ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে তাদের দেশে ফেরত পাঠানো হয়। পাচারের শিকার তিনজন হলেন- ফরিদপুর জেলার সদর উপজেলার পূর্বগঙ্গা বারদী গ্রামের জীতেন্দ্রনাথ সরকারের ছেলে রতন চন্দ্র দাস (২৯), একই এলাকার খোরশেদ শেখের মেয়ে তৃষা আক্তার সোনিয়া (৩৪) ও কুষ্টিয়া জেলার সদর উপজেলার খাজানগর গ্রামের মতি শেখের ছেলে আলমগীর হোসেন (২৩)। জানা যায়, দালালের খপ্পরে পড়ে ভালো কাজ পাওয়ার আশায় দুই বছর আগে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যান তারা। এসময় অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। পরে তাদের ঠাঁই হয় মানবাধিকার সংস্থা ‘ফরেন ডেনটোয়েন সন্ধিকপা সেন্টার হোমে’। এরপর দুদেশের সরকারের চিঠি চালাচালির মাধ্যমে বিশেষ ট্রাভেল পারমিটে তারা দেশে ফেরার সুযোগ পান। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশের কার্যক্রম শেষে ফেরত আসা তিন বাংলাদেশিকে বেনাপোল চেকপোস্ট থেকে ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ নামের একটি এনজিও সংস্থা গ্রহণ করেছে। এনজিওটির বেনাপোল ফিল্ড অফিসার রোকেয়া খাতুন জানান, ফেরত আসা বাংলাদেশিরা পাচারকারীদের শনাক্ত করতে পারলে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST