মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সাপাহারে পূর্ব শত্রুতার জেরে দম্পতির ওপর হামলা, গুরুতর আহত Logo আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন Logo ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী Logo নেত্রকোনায় সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন, প্রত্যাহারের দাবি Logo তালা বাজার পেশাজীবি মোটরসাইকেল চালকের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন- সভাপতি মুসা,সম্পাদক মোস্তফা, কোষাধ্যক্ষ জাকির Logo শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-০১ জন Logo শার্শায় গণধর্ষণ মামলার তিন আসামি দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার, অভিযান অব্যাহত Logo সাপাহারে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত Logo খালপাড় ও সরকারি জায়গা দখলের অভিযোগ, মেয়রের হস্তক্ষেপ চান এলাকাবাসী Logo নেত্রকোনায় সম্মিলিত মানবাধিকার জোটের সাংগঠনিক উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

নরসিংদীতে অবৈধ অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার 

Reporter Name / ১২০৭ Time View
Update : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪, ১১:৩৯ পূর্বাহ্ণ

 সাদ্দাম উদ্দিন রাজ-জেলা প্রতিনিধি,নরসিংদী নরসিংদীতে বাসে যাত্রীবেশে অবৈধ অস্ত্র ও গুলি বহনকারী যুবককে গ্রেপ্তার করেছে রায়পুরা থানা পুলিশ। আটককৃত হামিম হোসেন ফাহিম ওরফে আরিফ (৩২) পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার বালিহাড়ি গ্রামের মো সেলিম হোসেনের ছেলে। বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে রায়পুরা থানা প্রাঙ্গনে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম।  তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার (৫ জুন) বেলা পৌনে ২ টায় রায়পুরা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানার উপপরিদর্শক মো. রাকিবুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ টানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নওমি পরিবহন সার্ভিসের একটি বাসের ভিতরে যাত্রী বেশে থাকা হামিম হোসেন ফাহিম ওরফে আরিফকে আটক করে। এ সময় তার সাথে থাকা ব্যাগের ভেতর থেকে অত্যাধুনিক স্বয়ংক্রিয় অস্ত্র একে-২২ রাইফেল, ১৬ রাউন্ড গুলি ও ২ টি ম্যাগজিনসহ ১ টি ব্যাগ, ৩টি মোবাইল ফোন, ২টি সিম কার্ড ও ১০ হাজার ২০ টাকা নগর অর্থ উদ্ধার করে।  তিনি আরও বলেন, উদ্ধারকৃত মালামালসহ সংশ্লিষ্ট বাসটি থানায় জব্দ করা হয়।   আটককৃত আরিফ প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে। তদন্তের স্বার্থে তা যাচাই-বাছাই করা হচ্ছে। এ সংক্রান্ত অস্ত্র আইনে রায়পুরা মামলার নিয়মিত মামলা রুজু পূর্বক পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা প্রক্রিয়াধীন রয়েছে। এ সময় উপস্থিত রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো শাফায়েত হোসেন পলাশ, পরিদর্শক তদন্ত মো ফরিদ উদ্দিন খান, উপপরিদর্শক আব্দুল হালিম ও রাকিবুল ইসলাম প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST